রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। সে বলেছে, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেয়ার কোনও নৈতিক অধিকার নেই।
সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সে এসব কথা বলে।
নাহিদ বলেছে, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে বলেছি-এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। তার আর কোনও অধিকার নেই বঙ্গভবনে থাকার বা এখানে এসে বক্তব্য দেওয়ার।
সে আরও বলেছে, প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর কিছু কর্মকা- হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে তিনটি দায়িত্ব দেওয়া হয়েছিল-খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিনচিট দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলাগুলো বাতিল করা।
নাহিদ অভিযোগ করে বলে, সে ফরমায়েশি রায় দিয়েছে, ইসলামী ব্যাংক লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা রয়েছে। এমন একজন ব্যক্তিকে এখনো রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছে-এটা আমাদের দুর্ভাগ্য।
সে বলেছে, এই দুর্নীতিবাজ, অপদার্থ ও মিথ্যুক রাষ্ট্রপতিকে আমরা প্রত্যাখ্যান করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)