‘রাশিয়া কোনো ইসরায়েল বা ইরান নয়’ -এই কথাতেই কাঁপছে ট্রাম্প!
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভের এক মন্তব্যের জবাবে ট্রাম্প ঘোষণা দিয়েছে, সে দুটি পারমাণবিক সাবমেরিন ‘উপযুক্ত এলাকায়’ মোতায়েনের নির্দেশ দিয়েছে।
ট্রাম্প এক পোস্টে লেখেছে, মেদভেদেভের “উসকানিমূলক মন্তব্যের” কারণে সে এই পদক্ষেপ নিয়েছে -যদি এসব মন্তব্য শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে।
সে বলেছে, কথার গুরুত্ব অনেক। কখনো কখনো কিছু কথা বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। আমি আশা করি এবার তেমন কিছু হবে না।
ট্রাম্প আরও জানায়, তার বিশেষ দূত উইটকফ রাশিয়া সফরে যাচ্ছে, যাতে ইউক্রেনে যুদ্ধ বন্ধে আলোচনা এগোয়। সে বলেছে, রাশিয়া যদি কোনো অগ্রগতি না দেখায়, তাহলে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। ট্রাম্প আগে ৫০ দিনের সময়সীমা দিয়েছিলো, কিন্তু এখন সেটি কমিয়ে ১০ দিনে নামিয়ে এনেছে। এই সময় শেষ হবে আগামী সপ্তাহে।
এর আগে ট্রাম্প মেদভেদেভকে “ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট” বলে উল্লেখ করে এবং বলেছে, ভাষা ব্যবহারে সাবধান হও। এর জবাবে মেদভেদেভ বলেছে, রাশিয়া সব বিষয়ে সঠিক এবং নিজ পথে এগিয়ে যাবে।
এই বাকযুদ্ধ শুরু হয় যখন মেদভেদেভ বলেছে, ট্রাম্প রাশিয়াকে আল্টিমেটাম দিচ্ছে- ৫০ দিন না হলে ১০ দিন। সে বলেছে, ট্রাম্পের মনে রাখা উচিত, রাশিয়া কোনো ইসরায়েল বা ইরান নয়। প্রতিটি আল্টিমেটাম যুদ্ধের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। কেবল রাশিয়া-ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।