রাতে বাবার বুকে ঘুমাবে বলে অপেক্ষায় থাকে শিশু সিনহা
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাতে বাবার বুকে মাথা রেখে ঘুমাবে বলে অপেক্ষায় জেগে রাত কাটায় পাঁচ বছরের ছোট্ট শিশু সিনহা। তার বিশ্বাস বাবা দূরে কোথাও কাজে গেছেন। বাসায় ফিরবেন কয়েকদিন পর। কোলে তুলে নিয়ে আদর করবেন। কপালে চুমু দিবেন। দোকান থেকে নাস্তা কিনে দিবেন। মাদরাসায় নিয়ে যাবেন। রাতে বাবার বুকে মাথা রেখে ঘুমাবেন। সেই আশা নিয়ে প্রতিদিন রাতে অপেক্ষায় থাকে সিনহা। গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে।
সকালে উঠে আবারও বাবা বাবা বলে ডাক শুরু করেন। কিন্তু বাবার দেখা মেলে না। বাড়িতে সবাই আছে শুধু বাবা নেই। বাবা কই আছে সেটা জানেন না সিনহা। অবুঝ সিনহার কাছে তার বাবা কোথায় আছে জানতে চাইলে মলিন মুখে ও ছল ছল চোখে সিনহা উত্তর দেয় জানি না। এভাবেই বাবার অপেক্ষায় কাটছে কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মেয়ে সিনহার।
গুলিটি পেটের ডান পাশে ঢুকে বাম পাশ দিয়ে হাতের কনুই হয়ে বের হয়ে যায়। এ সময় কয়েকজন তাকে উদ্ধার করে মৃত ভেবে রিকশায় করে বাড়ির পথে নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সাজ্জাদ বলে উঠে আমি বেঁচে আছি। আমাকে বাঁচান। আমাকে মেডিক্যালে নিয়ে চলেন। এমন আকুতি শুনে পায়রা চত্বর থেকে রিকশা ঘুরিয়ে রংপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজ্জাদ হোসেনের বাড়ি রংপুর নগরীর কামালকাছনার শিক্ষাঙ্গন এলাকায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চারিদিকে শুনশান নীরবতা। খাবার আয়োজনের ব্যস্ততা নেই। সবাই চুপচাপ। বিষণœ মনে ঘরের মেঝেতে সবাই বসে আছেন। সাজ্জাদের বোনরা সবাই বাড়িতে অবস্থান করছেন। সবাই সাজ্জাদের মেয়ে ও স্ত্রীকে নিয়ে চিন্তিত। এখন কিভাবে সংসার চলবে, কি হবে সন্তানের ভবিষ্যৎ।
পরিবার সূত্রে জানা যায়, সাজ্জাদ সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যানে করে এলাকায় আদা, রসুন, পিয়াজ বিক্রি করতেন। ঘটনার দিন দুপুরে জুম্মার নামাজ আদায় করেন। বাড়িতে স্ত্রী না থাকায় হোটেলে ভাত খান। সাজ্জাদের পরিকল্পনা ছিলো পরের দিনের জন্য আদা, রসুন, পিয়াজ কিনে বাসায় রেখে সন্ধ্যায় শ্বশুর বাড়ি যাবেন। শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান কয়েকদিন আগে বেড়াতে গেে ছন । তাদের নিয়ে বিয়ের দাওয়াত খেতে যাবেন তিনি। কিন্তু এক গুলিতেই সব শেষ। স্ত্রী সন্তানকে নিয়ে দাওয়াত খাওয়া আর হলো না সাজ্জাদের। লাশ হয়ে ফিরলেন বাড়ি।
সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন প্রথম এই সংবাদটি পান সাজ্জাদের দুলাভাই আলী হোসেন। এরপর আলী হোসেন সরাসরি সাজ্জাদের মোবাইল ফোনেই ফোন দেন। অপর প্রান্তে ফোন ধরতেই সাজ্জাদ, সাজ্জাদ বলে ডাকতে থাকেন আলী হোসেন। অপর প্রান্ত থেকে বলা হয়, সাজ্জাদ আর নেই। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মেডিক্যালে লাশ রয়েছে। লাশ নিতে হলে প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। পরে আলী হোসেন শ্যালকের মৃত্যুর খবর তার মা ও ছোট ভাইকে জানান এবং শ্বশুর বাড়ি যান প্রয়োজনীয় কাগজপত্র নিতে। পরে মেডিক্যাল থেকে লাশ বাসায় নিয়ে আসেন এবং পরদিন সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়।
সাজ্জাদের দুলাভাই আলী হোসেন বলেন, গত ১৯ জুলাই জুমুয়াবার সাজ্জাদ হোসেন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের গেট দিয়ে সিটি বাজারে যাওয়ার পথে আকস্মিক পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের মুখোমুখি পড়েন। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে লুকাতে গিয়ে একটি গুলি পেটের বাম পাশে লাগে সাজ্জাদের। গুলিটি পেটের বাম পাশে ঢুকে ডান পাশ দিয়ে হাতের কনুই হয়ে বের হয়ে যায়।
নিহত সাজ্জাদের মা ময়না বেগম বলেন, ছেলে আমার বাজারে গেলো ব্যবসার সবজি কিনতে। লাশ হয়ে বাড়ি ফিরলো। সাজ্জাদের টাকায় আমাদের সংসার চলতো। এখন কিভাবে সংসার চলবে জানি না। কয়েকদিন থেকে প্রতিবেশীরা খাবার দিচ্ছে, তাই খেয়ে আছি। এভাবে আর কতদিন চলবে। নাতনিটা সবসময় বাবা বাবা বলে কাঁদে। আমার ছেলে তার মেয়েকে খুব ভালোবাসতো। বাবাকে ছাড়া সে কখনও ঘুমাতো না। বাবা নাই কয়েকদিন থেকে সে ভালো করে ঘুমায় না। এখন আমাদেরই বা কিভাবে সংসার চলবে। নাতনি আর বউমার কিভাবে চলবে জানি না। সবশেষ হয়ে গেলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












