স্বজন হারানোর কান্না:
শান্ত-চঞ্চল আবিরের শোকে মা পারভীন সুলতানা পাগলপ্রায়
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার বারিধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুল্লাহ আল আবির (২৪)। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিএসএস পদে চাকরি করতেন। ২০ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবিরের স্মৃতিবিজড়িত বরিশাল নগরীর গোরাচাঁদ দাশ রোডের শত বছরের পুরোনো ‘মাহমুদালয়ে’ গিয়ে দেখা যায়, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ পুরো বাড়ির লোকজন। কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন সবাই। ঘরের মধ্যে শুধু এদিক সেদিক ছোটাছুটি করছিল আবিরের একমাত্র ভাগনে (২)। সবার মুখে শুধু একই কথা- এখন আপনারা আর কী লিখবেন? লিখলে কী আর আবিরেকে ফেরত পাবো?’
আবিরের মা পারভীন সুলতানা ঘরের বিভিন্ন স্থানে ছেলের পাওয়া বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পুরস্কার দেখাতে দেখাতে বারবার কান্নায় ভেঙে পড়েন। পাশে বসে আবিরের বড় বোন মারিয়া ইসলাম অশ্রুভেজা চোখে মাকে সান্ত¡না দিচ্ছিলেন। এসময় মারিয়ার দুই বছরের শিশু বারবার বলছিল, মামার গুলি লাগছে, মামা মাটির নিচে ঘুমায়’।
পারভীন সুলতানা কান্না করতে করতে বলেন, আমার নাড়িছেঁড়া ধন আবির কখনোই গ্রামের বাড়ি যাইতে চাইতো না। তারপরও ওদের থাকার জন্য গ্রামে একটা বাড়ি করেছি। কিন্তু সেখানে কখনোই ও যেতে চায়নি। আর এখন সেই গ্রামের মাটিতেই ওর ঠাঁই হয়েছে। এ কথা বলতে বলতে মূর্ছা যান তিনি।
কান্নাজড়িত কণ্ঠে মারিয়া ইসলাম বলেন, ১৯ জুলাই দুপুরের খাবার খেতে আবির বারিধারার বাসায় যায়। খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেলে আবার কর্মস্থলে যায়। পরে সন্ধ্যায় ওর এক বন্ধু ফোন করে জানায়, আবির অসুস্থ, গুলশান মা ও শিশু হাসপাতালে ভর্তি আছে। দৌড়ে সেখানে গেলে জানতে পারি, ওকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করি। বিভিন্ন স্থান থেকে ১২ ব্যাগ রক্ত দিয়েছি। তবুও ভাইকে বাঁচাতে পারলাম না।
চিকিৎসকরা জানান, আবিরের পেটে গুলি লেগেছে। যে কারণে প্রচুর রক্ত ঝরেছে। কোনো কিছুতেই যেন রক্ত থামছিল না। পরে রাত ১২টায় অস্ত্রোপচার শুরু হয়ে চলে সাড়ে ৪টা পর্যন্ত। অস্ত্রোপচার শেষে আবিরকে রাখা হয় আইসিইউতে। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে মারা যায়। তারপর তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি দাফন করা হয়।
এদিকে আবিরের মৃত্যুর এতদিন পার হলেও এখন পর্যন্ত কেউ কোনো খোঁজখবর নেয়নি বলে আক্ষেপ তার পরিবারের সদস্যদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












