রাজারবাগ শরীফ
-মুহম্মদ মুফাজ্জলুর রহমান (উফিয়া আনহু)।
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কবিতা
জান্নাতি মায়ায় মিলবে তোমায় শান্তিটা শৃংখলে।
দলীলসমৃদ্ধ, কিতাব পত্রের, অসংখ্য সমাহার,
রয় তৈজসপত্র, সুন্নাহ সামগ্রী রকমারি উপহার ॥
বাজারি বয়ান, দিয়ে সুরখান, বহুদা দলীলহীন,
শুনবে এখানে সঠিক ওয়াজ, ঠকবে না কস্মিন।
নেইকো হেথায় হাসি-কান্নার কৌতুকি সমাচার,
ছাহাবী যুগের শুনতে তালিম চলো হে সমঝদার ॥
নেই কল্পিত সব গুজবি গপ্পের তর্জন গর্জন,
মার্জিত ভাষায় হচ্ছে বয়ান সালিনে অনুক্ষণ।
পাবে জান্নাতি, মানুষের সেথা, মধুময় ব্যবহার,
দেখতেই চলো রাজারবাগ শরীফ সুন্নতি দরবার ॥
ভাই ভাই সব মুসলমানেরা এক দেহ এক প্রাণ,
হিংসা অহংকার ছলচাতুরি সবটা রয় বিরান।
প্রতারকসহ উপহাসের, নেই সেথা থাকিবার,
আছে, বিনয়-নম্র, ভদ্র গুণের বাস্তব অধিকার ॥
মনগড়া কভু নিয়মনীতির পাত্তা যে নেই বলি,
হালাল-হারাম, পোষ্ট দেখায়, ধর্ম বিধানগুলি।
কুফরী আর সন্দেহ সব বদ আকীদার ক্ষার,
সুন্নাহ্ প্রতাপে কম্পিত ফের, দুর্মুজে চুরমার ॥
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল,
ওখানে প্রতিদিন হচ্ছে পালন, শৃংখলে গতিশীল।
আয়রে ভাই চল চল যাই, খাবেতো সুন্নি খাবার,
যব ও গমের রুটি, ছাতু, গোশত, ছারীদ চমৎকার ॥
কাঠের, সুন্নতি থালা-বাটি, পান পাত্র ও নিমকদানি,
অনুরূপ পিতল মাটির তৈজসের-ই বিপুল প্রদর্শনী।
টুপি, পাগড়ি, রুমাল, আতর, ইসমিদ সুরমা ব্যবহার,
চর্ম নালাইন, লুঙ্গী, কোর্তা, রকমারি সব চমকদার ॥
সাদা সুতি কাপড়ে তৈরি পোশাক, জানবেই সুন্নত,
চার টুকরা গোল টুপি সেলাইহীন লুঙ্গিও আলবত।
আরো দেখবে, মাথা হতে তালু জীবনটা চীনবার,
শত শহীদের রয় ছওয়াব, এক সুন্নতী অধিকার ॥
দেরি করতে নাই, চল চল ভাই, ঈমানী আকর্ষণে,
ও দরবারী প্রধান, আওলাদে রসূল উনারই দর্শনে।
তিনি ইমামুল উমাম, ফেতনার ভীড়ে মু’মিনী কর্ণধার,
তিনি নির্ভীক সুলতানুন নাছীর, দ্বীন করেন উদ্ধার ॥
দুশমনে দ্বীন করতে বিলীন ফিকির মগ্ন সারাক্ষণ,
সুন্নাহ্ বিরোধী, নাশেন অব্দি, তাগুতী তন্ দহন।
শুধু চিন্তা কীভাবে, জারি যে রবে, সুন্নতি ব্যবহার,
কীভাবে কায়িম থাকবে ভুুবনে খিলাফতী আবদার ॥
পবিত্র ইসলামী আন্জামে রন লিল্লাহে নিবেদিত,
উনারাই খাছ আহলে বাইত, বিরোধীরা নিন্দিত।
দেখ, উনার দোয়ায় জ্বলছে সদায়, ইহুদী বারংবার,
নাছারা, নাস্তিক, থাকে মুশরিক, গজবেই সংহার ॥
হেয়ালি ভাব ছেড়ে চলো ভাই, সত্যবাদীর খানকাতে,
একবার এসেই করো হে যাচাই,সমঝের ছোহবতে।
ওই ইনশাআল্লাহ, পাবেই পাবে পরকালি পরোয়ার,
হয়ো না নিরাশ, করো বিশ্বাস, নীরব থেকোনা আর ॥
রাজারবাগ দরবার শরীফ, রাজধানী ঢাকায় এসে,
দেখবে তথায় ও দরবার রয় নববী নকশা মিশে।
দেখে জুড়াবে প্রাণ খোদায়ী দান সুন্নতি পরিবেশ,
হবে গো ধন্য আউওয়াল-আখির বলতেছি অবিশেষ ॥
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মু’মিনী স্বদিচ্ছা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাতহে শিকোহমান্দ-এ-শাহে নাওয়াদাহ আলাইহিস সালাম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈমানী রত্ম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অতুল মর্যাদাবান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরুত তাশরীফ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“তিনিই প্রথম”
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইনসাফ কায়িম
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আন্জুমানে আল বাইয়্যিনাত গড়েছি”
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনি মজলুম
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশটা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












