নারী হলেও খালেদার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম -ফখরুল
নারী হলেও খালেদার ওপর বন্য বিচারের জুলুম চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল। তিনি বলেছেন, বর্তমান দুঃসময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে অত্যুগ্র মাত্রায়। দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। দিবসটি পালন করার মূল উদ্দেশ্য হলো- বৈষম্য কমানো ও তাদের সম্মান জানানো। অর্ধেকেরও বেশি নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সব সময়ই থেকেছে অবহেলিত। সমাজে তারা যেন কখনও বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ রাখা উচিত।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।