রাজশাহীতে ফের রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয়
আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচির কারণে ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে গেছে। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।
গতকাল রোববার দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, আমরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমানে ৬টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়েছে। অনেকে কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিচ্ছেন। গতকাল ও আজ মিলে কোনোভাবেই ট্রেনের সিডিউল মেলানো যাবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।