রাজশাহীতে প্রস্তুত ৪ লাখ কুরবানির পশু
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সন্নিকটেই ঈদুল আজহা। এর মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজশাহীর পশুরহাটগুলো। কুরবানির জন্য রাজশাহীতে এবার চার লাখ পশু প্রস্তুত বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। সেই হিসেবে চাহিদার তুলনায় রাজশাহীতে ৭০ হাজারের বেশি কুরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। তবে গবাদি পশুর খাবারের দাম বেশি হওয়ায় বেড়েছে লালন-পালনের খরচ। কুরবানির পশু আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত কুরবানিযোগ্য প্রাণীর নিবন্ধন হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৬৪৫টি। এর মধ্যে গরু ও মহিষ রয়েছে ১ লাখ ১৯ হাজার ২৮৬টি। এছাড়া ছাগল রয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৫৯টি। গত বছর জেলায় ৩ লাখ ২৪ হাজার ৯৭৭টি পশু কুরবানি করা হয়। এবারও এই সংখ্যক কুরবানির পশুর চাহিদা রয়েছে। রাজশাহী জেলাতে ছোট-বড় মিলে এবার ১৬ হাজার ৫৪৫টি খামার ও বিভিন্ন বাসা বাড়িতে এসব কুরবানির পশু লালন-পালন করা হয়েছে।
কুরবানিতে বিক্রির জন্য রাজশাহীর পবা উপজেলার ভালাম এলাকার গরুখামারি সুজাত আলী বলেন, আমার গোয়ালেও পাঁচটি ষাঁড় আছে।
ভারত থেকে গরু আমদানি না করা হলে আশা করছি কুরবানিতে ভালো দাম পাব।
রাজশাহীর গবাদি পশুর খাবার বিক্রেতা বাবুল হোসেন গবাদি পশুর খাবারের দাম বেড়েছে। প্রতি মাসে খাবারের দাম বাড়ছে। ভুট্টার আটাপ্রতি কেজি ৩৫ টাকা, চালের গুঁড়া (খুদ) ৪০ থেকে ৪৫ টাকা, অ্যাঙ্কর ভুসি ৬০ টাকা, মসুরের ভুসি ৪৪ টাকা, সরিষার খৈল ৫০ টাকা। এছাড়া ধানের খড় (আউড়) ১২০ থেকে ৩১০ টাকা বোঝা। এ কারণে গরু পালনে খরচ বাড়ছে। রাজশাহীর সবচেয়ে বড় পশুরহাট সিটি হাট। এই হাটের ইজারাদার ফারুক হোসেন ডাবলু বলেন, সিটি পশুরহাট সপ্তাহে রোববার ও বুধবার বসছে। এখনও প্রতিদিন হাট চালু হয়নি। আগামী বুধবার থেকে প্রতিদিন হাট বসবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার আখতার হোসেন বলেন, রাজশাহীতে চাহিদার তুলনায় কুরবানিযোগ্য পশু বেশি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)