বৃষ্টিতে চা বাগানে ফিরেছে প্রাণ
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মৌলভীবাজার সংবাদদাতা:
টানা খরা আর অধিক তাপমাত্রায় চলতি মৌসুমে চা উৎপাদনে ভাটা পড়ে বিপর্যয় নামে চা শিল্পে। তবে গত ৬ দিন ধরে টানা ঝড়-বৃষ্টি হচ্ছে চায়ের রাজধানী মৌলভীবাজারে। স্বস্তির এই বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। বৃষ্টির পানি গায়ে মেখে জেলার চা বাগানগুলোও সজিব ও সতেজ হয়ে উঠেছে। প্রাণ ফিরে পেয়েছে দু’টি পাতা ও একটি কুঁড়ি।
তবে চা সংশ্লিষ্টরা বলছেন, দিনে রোদ আর রাতে বৃষ্টি হচ্ছে চা বাগানের জন্য আশির্বাদ। অনাবৃষ্টি ও অতিবৃষ্টি দুটোই ক্ষতিকর গাছের জন্য।
জেলার কয়েকটি চা বাগানে গিয়ে দেখা গেছে, অধিক তাপমাত্রার কারণে সবুজ চা গাছের ডগায় আটকে পড়া কুঁড়িগুলো যেন হাসছে। খরায় মলিন হয়ে যাওয়া চা গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। যেন আষাঢ়ের মেঘলা দিনে চারপাশে সবুজের মেলা বসেছে। মেঘের কারণে চা শ্রমিকরাও কম সময়ে কাজ করে ঘরে ফিরেছেন। বৃষ্টির সময় গাছের নিচে পানি জমাট হলে ক্ষতির শঙ্কা থাকে।
রাজনগর চা বাগানের সহকারী ম্যানেজার শাহাব উদ্দিন আহমদ বলেন, বৃষ্টির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছিল। অনাবৃষ্টি আর অধিক তাপমাত্রায় চা গাছে কুঁড়ি না আসায় উৎপাদনে প্রভাব ফেলেছিল। এখন অতিবৃষ্টিতেও চায়ের ক্ষতির সম্ভাবনা রয়েছে। চা গাছের পরিচর্যা করা যাচ্ছে না। বৃষ্টি চা গাছের জন্য ভালো, তবে লাগাতার বৃষ্টি ক্ষতিকর। রোদ-বৃষ্টির সমতা চায়ের জন্য আশির্বাদ।
রাজনগর উপজেলার চানভাগ চা বাগোনের ম্যানেজার মুজিবুর রহমান বলেন, বৃষ্টি চা বাগানের জন্য উপকারী। অনেকদিন পর যেভাবে বৃষ্টি হচ্ছে এতে চা গাছের উপকার হবে। তবে অতিবৃষ্টিতে চা গাছের গোড়ায় যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে গাছের ক্ষতি হবে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত শ্রীমঙ্গলে ২২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ জুন পর্যন্ত এমন বৃষ্টিপাতের সম্ভবানা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)