রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রাজবাড়ীতে ৭ কোটি ২৩ লাখ টাকার তুলা উৎপাদন

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:৪৯
রাজবাড়ীতে ৭ কোটি ২৩ লাখ টাকার তুলা উৎপাদন

রাজবাড়ী সংবাদদাতা:
স্বল্প বিনিয়োগে অল্প পরিশ্রমে তুলা চাষে অধিক লাভ হওয়ায় দিন দিন তুলা চাষে আগ্রহী হচ্ছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কৃষকরা। জেলায় বাড়ছে উচ্চ ফলনশীল জাতের কার্পাস তুলার চাষ। অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকরা এখন ঝুঁকছেন এই তুলা চাষে।
জেলায় উৎপাদিত তুলা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রান্তিক পর্যায়ে এসব তুলা ক্ষেতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। কৃষকের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি এতে উন্নয়ন ঘটছে গ্রামীণ অর্থনীতির।
চলতি মৌসুমে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ১৪১ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১৯ হাজার ৩৫ মণ তুলা। যার বাজার মূল্য ৭ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা।
রাজবাড়ী জেলার মাটি ও আবহাওয়া তুলা চাষে উপযোগী হওয়ায় জেলার বালিয়াকান্দি উপজেলাতে দিন দিন বাড়ছে উচ্চ ফলনশীল রূপালী, হোয়াইট গোল্ড, ডি এম, শুভ্র জাতের কার্পাস তুলার চাষ। জেলার বালিয়াকান্দিতে চলতি মৌসুমে ১৪১ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন ৪ শতাধিক কৃষক।
স্বল্প বিনিয়োগ করে অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় কৃষকেরা এখন তুলা চাষে বেশি আগ্রহী হচ্ছেন। ২২ শতাংশ জমিতে মাত্র ৪শ গ্রাম বীজ বপনেই তুলার ফলন হয় গড়ে ৮/৯ মণ। প্রতি মণ তুলা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকা দরে। খাদ্য শষ্য বা সবজি উৎপাদন থেকে তুলা চাষে মুনাফা বেশি হওয়ায় দিন দিন তুলা চাষির সংখ্যা বাড়ছে বালিয়াকান্দিতে।
তুলা চাষি প্রশান্ত কুমার পাল বলেছে, আমি গত ৫ বছর ধরে তুলা চাষ করছি। এ বছর ৭৭ শতাংশ জমিতে তুলা চাষ করেছি। আগে আমি ধান, পাট, গমসহ অন্যান্য ফসল চাষাবাদ করতাম। প্রতি পাকি জমিতে (৩৩ শতাংশ জমিতে এক পাকি) ৩ হাজার থেকে ৩৫০০টি তুলা গাছ আছে। তুলা চাষ লাভজনক। গত বছরের চেয়ে এ বছর ফলন ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকায় তুলার মানও ভালো হয়েছে। প্রতি বিঘাতে ১২ থেকে ১৫ মণ পর্যন্ত তুলা হয়। তুলার দাম বৃদ্ধির জন্যে সরকারের কাছে আবেদন জানাই যেন ৪ হাজার টাকা মণ তুলার দাম নির্ধারিত হয়। বর্তমানে প্রতি মণ তুলা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকা দরে।
আরেক তুলা চাষি শুশান্ত কুমার পাল বলেছে, ১০ বছর ধরে আমি তুলা চাষ করি। অনান্য ফসলের চেষে তুলা লাভ জনক ফসল। তুলা দিয়ে আমাদের দেশে বালিশ, লেপ, পুতুল, সুতাসহ অনেক কিছু তৈরি হয়। সুতাগুলো বিদেশে রপ্তানি হয়। প্রতি শতাংশে ২২শ টাকার ফসল আসে। বর্তমানে তুলা চাষাবাদে লাভ হচ্ছে।
তুলা চাষি মিলন ম-ল বলেছে, আমরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দির কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি অনেকেই তুলা চাষ করছি। প্রতি শতাংশে ১৮ থেকে ২০ কেজি তুলা উৎপাদন হচ্ছে।
তুলা ক্ষেতে কাজ করা শ্রমিক ফরিদ শেখ জানান, তুলা সংগ্রহের কাজ পাচ্ছেন এই এলাকার হত দরিদ্র নারী ও পুরুষরা। তুলা সংগ্রহ করে যে আয় হচ্ছে তা দিয়ে সংসারের খরচ মেটাচ্ছেন তারা।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কটন ইউনিট অফিসার ফারজানা মুক্তাদির বলেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় প্রতি হেক্টর জমিতে ১৩৫ মণ তুলা উৎপাদনের আশা করা হচ্ছে। তুলা চাষ লাভজনক হওয়ায় দিন দিন এই তুলা চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। বালিয়াকান্দি ইউনিটে চলতি মৌসুমে ১৪১ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন ৪ শতাধিক কৃষক। এ বছর সর্বোচ্চ ফলনের আশা রয়েছে। বালিয়াকান্দির মাটি ও জলবায়ু তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় এই এলাকায় তুলা চাষ জনপ্রিয়। তুলা চাষাবাদ বাড়াতে নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ঋণ সহায়তার কথা জানালেন এই কর্মকর্তা। চলতি মৌসুমে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ১৪১ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১৯ হাজার ৩৫ মণ তুলা। যার বাজার মূল্য ৭ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৬ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৬ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৬ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৬ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৬ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৬ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৬ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৬ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৭ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৭ ঘণ্টা আগে