‘রাজনৈতিক শেল্টার’ ছাড়া খুন, হামলা হচ্ছে না’
নিজস্ব প্রতিবেদক:
প্রতিটি খুনের পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, রাজনৈতিক শেল্টার (আশ্রয়) ছাড়া খুন, হামলা, মামলার ঘটনাগুলো আসলে ঘটছে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে গত বুধবার নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকা- ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ) বলেন, ‘প্রতিটি খুন, প্রতিটি হামলার ঘটনা, মামলার ঘটনা- এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটছে না। এই রাজনৈতিক শেল্টার, এই রাজনৈতিক শক্তি আসলে এ ধরনের হায়েনাদের, এ ধরনের দানবদের তৈরি করছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।