রাজনৈতিক মতভেদ থাকতে পারে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হোন -প্রধান বিচারক
আইনজীবীদের রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারক ওবায়দুল হাসান। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মানবাধিকার সুরক্ষায় প্যানেল আইনজীবীদের ভূমিকা শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন। তারা যদি একে অপরকে শ্রদ্ধা করতে না পারেন। তারা যদি মানবাধিকার লঙ্ঘন কোনটা অলঙ্ঘন কোনটা বুঝতে না পারেন, তাহলে এ দেশের মানুষের আরও অনেক কষ্ট হবে। আমি আশা করবো সবাই এ বিষয়টি অনুধাবন করবেন। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল যদি না হোন তাহলে বাংলাদেশ কোনোদিনই একটা সুন্দর সমাজ পাবে না।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু ঘটনায় চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। রাজনৈতিক নেতার যেমন মানবাধিকার আছে। রাজনৈতিক কর্মীরও মানবাধিকার আছে। রাস্তায় যারা আন্দোলন করে তাদেরও মানবাধিকার আছে। যে রাস্তায় রাজনৈতিক আন্দোলন করবে তারও মানবাধিকার আছে। যে পুলিশ দায়িত্ব পালন করছে তারও মানবাধিকার আছে। সেও তো মানুষ। এই বিষয়টি আমরা গুলিয়ে ফেলি।
প্রধান বিচারক আরও বলেন, একজন মানুষের যেমন রাস্তায় আন্দোলন করার অধিকার আছে। তিনি যদি অতিরিক্ত বল প্রয়োগ করেন পুলিশের ওপর, আর পুলিশও যদি অতিরিক্ত বল প্রয়োগ করে দুটোই কিন্তু অপরাধ। দুটোই মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে। যেখানে মানবধিকারের চরম লঙ্ঘন হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।