রাজনৈতিক দলগুলো সাফল্য চাইলেও সরকার সফল হতে পারছে না -মান্না
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে; অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মন্তব্য করেছেন
নাগরিক ঐক্যের আহ¦ায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে শাসন ব্যবস্থায়
গুণগত পরিবর্তন ও নির্বাচন বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্র্বতী সরকারের সাফল্য কামনা করে; কিন্তু সরকার সফল হতে পারছে না। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত এই বিজয় যেন কেউ হাইজ্যাক না করে সে বিষয়ে সজাগ থাকার আহ¦ান জানান তিনি। বলেন, এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।