সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহবান রিজভীর
সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ¦ান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত সুষ্ঠু ভোট দেয়া।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখা উচিত।
বিএনপির এ নেতা জানান, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস, পণ্যের দর বাড়তে থাকলে মানুষের নাভিশ্বাস উঠে যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।