রাজনৈতিক কর্মকা- জনবিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা -জননিরাপত্তা সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব জাহাংগীর আলম বলেছেন, রাজনীতি একটি বিষয়, জনশৃঙ্খলা আরেকটি বিষয়। রাজনৈতিক দলগুলো তাদের কর্মকা- শান্তিপূর্ণভাবে যেকোনো জায়গায় করতে পারে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কিন্তু কোনো দলের কর্মকা- যদি জনবিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল জুমুয়াবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের এ কথা বলেন জাহাংগীর আলম।
জননিরাপত্তা সচিব আরও বলেন, আমি অবশ্যই চেষ্টা করব, যাতে রাজনৈতিক কর্মকা-ে জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না ঘটে। সে ক্ষেত্রে বাহিনীগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় রাখব। কারণ জননিরাপত্তা বিভাগের মূল কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।