রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে -নুরুল হক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা (সরকার) নির্বাচনের উৎসব ও খেলা করছে। রাজনীতির মাঠে আজ কোরবানীর হাট বসিয়েছে। এই কোরবানীর হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মত বিক্রি হচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীতে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে নুরুল হক নুর বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে না। তারা সুপরিকল্পিত হয়ে ২০১৪ আর ২০১৮ সালে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আজকে জনগণের ভোটের অধিকার ও নির্বাচনের পরিবেশ নাই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা নির্বাচনের খেলা ও উৎসব করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানি হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মত বিক্রি হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।