রাজধানীর হাসপাতালে ছিনতাই চক্রের উৎপাত, বিপাকে রোগীর স্বজনরা
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছিনতাই চক্রের উৎপাত বেড়েছে। প্রতিনিয়ত রাতের আধারে রোগীর স্বজনের কাছ থেকে টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রগুলো। রোগীর চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তার পাশাপাশি এমন অপরাধকে ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবেই দেখছেন স্বজনরা।
সোহরাওয়ার্দী মেডিকেলে আসা রোগীর একজন স্বজন জামাল হোসেন বলেন, রোগীর থেকে সবচেয়ে বেশি টেনশন করতে হয়। কখন না জানি ফোন চুরি হয়ে যায়। এমনও হয়েছে আইসিইউতে ঢুকে আবার বের হয়ে আসছি, মোবাইলটা চুরি হয়ে গেলো কি না, এটা দেখার জন্য। এমন আতঙ্কের মধ্যে সারাক্ষণ থাকি।
রাজধানীর এই মেডিকেলে প্রতিদিন গড়ে ২০ হাজার রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে। যার মধ্যে বেশির ভাগই নিম্ন ও মধ্যবিত্ত। জনগুরুত্বপূর্ণ এমন জায়গা থেকে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন সবাই।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান বলেন, হাসপাতালের অভ্যন্তরে কিছু চুরির পরিমাণ বেড়ে গেছে। আমরা আমাদের আনসার কমান্ডারকে ডেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। পুরো হাসপাতাল সিসিটিভির আওতায় নিয়ে আসবো। রোগীদের অভ্যন্তরে নিরাপত্তা রক্ষার দায় আমাদের ওপর আছে। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সজাগ আছি। সব মিলিয়ে আমাদের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে চাই।
শেরে বাংলা নগর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, গত ডিসেম্বরে আশপাশের হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনা জিডি হয়েছে প্রায় ৪০০। মামলা হয়েছে ৬টি।
শুধু সোহরাওয়ার্দী মেডিকেল থেকেই না, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে রাজধানীর বেশিভাগ হাসপাতালেই। এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)