রাজধানীতে ২০ লাখ যানবাহন, ১০ লাখই মোটরসাইকেল
রাজধানীতে রেজিস্ট্রেশনকৃত বৈধ যানবাহনের সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ৯৭৯টি। এর মধ্যে মোটরসাইকেল ১০ লাখ ৬৮ হাজার ৮৬৬টি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের জুলাই পর্যন্ত এক পরিসংখ্যানে এসব তথ্য ওঠে এসেছে।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে হলে ড্রাইভিং লাইসেন্সের বাধ্যবাধকতার কথা জানালেও এখনও অজানা কারণে এই প্রক্রিয়া শুরু করতে পারেনি বিআরটিএ। দফায় দফায় বাড়ানো হয় সময়। লার্নার দিয়ে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে পারছে যে কেউ।
এ ব্যাপারে বিআরটিএ কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়ার করণে একদিকে সড়কে বাড়ছে মোটরসাইকেল, অন্যদিকে আনাড়ি চালকদের কারণে ঘটে চলছে দুর্ঘটনা। বলছেন পরিবহন বিশেষজ্ঞরা।
বিআরটিএ’র তথ্য বলছে, ২০২৩ সালের জুলাই পর্যন্ত ৭ মাসে রাজধানীতে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে ৫৩ হাজার ১২টি মোটরসাইকেল। ছুটির দিন বাদে সপ্তাহের ৫ দিনের হিসাবে ৭ মাসে ১৫০ কর্ম দিবসে ঢাকার ৪টি বিআরটিএ অফিস থেকে গড়ে দৈনিক ৩৫৩টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।
এছাড়া, চলতি বছরের জুলাই পর্যন্ত ৭৪ হাজার ৫৭০টি বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে রাজধানীতে গড়ে প্রতিদিন সড়কে নেমেছে প্রায় ৫০০ যানবাহন।
এ তো গেলো বৈধ যানবাহনের তালিকা। এর বাইরের রাজধানীতে চলাচল করছে নানা ধরনের অবৈধ যানবাহন। পুলিশের নাকের ডগা দিয়ে তাদের খুশি করেই চলছে এসব যানবাহন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক বলেন, ‘রাজনৈতিক নেতা ও পুলিশকে মাসোহারা দিয়ে চলতে হয়। মাসিক ভিত্তিতে সিস্টেম করা। কোনও সার্জেন্ট ধরে না। তবে ওপরের চাপ থাকলে মাঝে মধ্যে আটক করে ডাম্পিং এ পাঠায়। একেক রুটে একেক পরিমাণ টাকা দিয়ে গাড়ি চালাতে হয়।’
তবে এসব বিষয় অস্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘রাজধানীতে গণপরিবহনের সংকট রয়েছে। অফিসগামী যাত্রীদের আনা নেওয়ার বিষয় বিবেচনায় কিছুটা মানবিক দিকও দেখতে হয় পুলিশকে। যেসব রুটের কথা আপনি বলছেন, সেখানে কোনও বাস নেই। এগুলো বন্ধ করে দিলে নগরবাসীর চলাচলে কষ্টসাধ্য হবে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, ‘রেজিস্ট্রেশনের কোনও বিধি নিষেধ না থাকায় যে কেউ একটি মোটরসাইকেল কিনে রেজিস্ট্রেশন করতে পারছেন। যিনি মোটরসাইকেল চালাবেন তিনি দক্ষ না অদক্ষ এসব বিষয় আমলে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না বিআরটিএ।’
তিনি আরও বলেন, ‘রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন বাস, হিউম্যান হলার। যা সড়কে ছড়াচ্ছে আতঙ্ক। তবে সরকারের উন্নয়নের পরিকল্পনার ধারাবাহিকতায় মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল এবং অন্যান্য মেট্রোর কাজ শেষ হলে নগরবাসী অনেকাংশেই এ ধরনের যানবাহন চলাচল থেকে মুক্তি পাবে।’
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।