অনুমতি নিয়ে ধর্মীয় অনুশাসন মেনে দাড়ি রাখতে হবে পুলিশ সদস্যদের
নিজস্ব প্রতিবেদক:
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবেন না পুলিশ সদস্যরা। তবে কেউ দাড়ি রাখতে চাইলে অনুমতি সাপেক্ষে ধর্মীয় অনুশাসন মেনে দাড়ি রাখতে হবে তাদের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এই নির্দেশনা দিয়েছেন। গত ২০ আগস্ট ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি আলোচনা হয়। পরে ওই সভার কার্যবিবরণীতে পুলিশ কমিশনারের নির্দেশনা কলামে বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।
ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। বাহিনীর সদস্যদের নিজের মতো করে সাজগোজ বা ফ্যাশন করে চলার কোনও সুযোগ নেই। কারণ, দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। এ কারণে বাহিনীর নিয়ম ও বিধান মেনে সদস্যদের চলতে হয়। অনেকেই নিজের ইচ্ছামতো ফ্রেঞ্চকাট বা ফ্যাশনেবলভাবে চুল-দাড়ি রাখেন। সাধারণত হাল-ফ্যাশনের কোনও স্টাইলে দাড়ি রাখাটা বাহিনীর সদস্য হিসেবে সমীচীন নয়। কমান্ড ফোর্স হিসেবে এটা বাহিনীর ভাবমূর্তির বিষয়। এজন্য ধর্মীয় অনুশাসনের বাইরে পুলিশ সদস্যদের দাড়ি না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাধারণত গোয়েন্দা বিভাগে যারা চাকরি করেন তাদের এ বিষয়ে ছাড় দেওয়া হয়। অনেক সময় ছদ্মবেশ ধারণ করে গোয়েন্দা সদস্যদের কাজ করতে হয়। তারপরও গোয়েন্দা বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের চুল বা দাড়ি বড় রাখতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।
পুলিশের ড্রেস রুল-২০০৪-এ নারী পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদের বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। আগে নারী পুলিশ সদস্যরা বিভিন্ন রঙের হিজাব পরিধান করলেও নির্দিষ্ট রঙের হিজাব পরিধান ও নারী পুলিশ সদস্যদের চুলের আকার অনুযায়ী কীভাবে চুল বাঁধবে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া ইউনিফর্ম পরা অবস্থায় কোনও নারী পুলিশ সদস্য অলংকার বা প্রসাধনী ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।