রাজধানীতে বাবার মারধরে পাঁচ বছরের শিশুর মৃত্যু
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বাবার মারধরের শিকার হয়ে জান্নাতুল নামে পাঁচ বছরের এক মেয়ে শিশু নিহত হয়েছে। গত সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বৌবাজার এলাকায় ঘটে এ ঘটনা। ওই দিনই রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।
এ ঘটনায় শিশুর বাবা রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সে পেশায় লেগুনাচালক। আর নিহত জান্নাতুল তার একমাত্র সন্তান।
নিহতের মামা রাহাত জানান, শিশুর বাবা রাসেল মাদকাসক্ত ছিলো। সন্ধ্যার দিকে বাসায় এসে মেয়েকে খাবার দিচ্ছিলেন তিনি। কিন্তু মেয়ে খাবার খেতে না চাইলে বিরক্ত হয়ে তাকে মারধর করে। পরে মেয়ে কান্নাকাটি করলে তার মাথা দেওয়ালের সঙ্গে আঘাত করে রক্তাক্ত করে বাবা।
এসময় শিশুর চিৎকার শুনে তার মা ও প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)