ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
নিজস্ব প্রতিবেদক:
সংসারের বাড়তি খরচ সামলাতে যখন হিমশিম খেতে হচ্ছে, তখন না চাইতেই হঠাৎ করে বাড়তি আয়ের সুযোগ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! চাকরির পাশাপাশি ঘরে বসেই কোনও কাজ করলে বাড়তি আয় করা তো মন্দ নয়। আর চাকরি প্রত্যাশী, শিক্ষার্থী কিংবা গৃহিনীদের জন্য এটা তো অনন্য সুযোগ। তাই যে কেউ-ই এমন প্রস্তাব লুফে নেবেন। এই সহজগম্যতাকে পুঁজি করেই গড়ে উঠেছে প্রতারকচক্র। যারা ঘরে বসে অনলাইনে আয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে মূলত প্রতারণা করে। এ ধরনের প্রতারণা নতুন না হলেও সম্প্রতি তা বেড়েছে। প্রশ্ন উঠেছে, এ ধরনের প্রতারণা করার ক্ষেত্রে অনেক সময় প্রতারকরা দেশীয় নম্বরও ব্যবহার করছে। সেক্ষেত্রে তাদের পরিচয় শনাক্ত করা খুব কঠিন কিছু নয়, তারপরও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
সম্প্রতি এমন কল পেয়েছেন, এমন একজনের কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। তিনি জানান, তার কাছে প্রথম কলটি আসে ২০২৩ সালে। অনলাইনে ঘরে বসে দিনে ২ হাজার টাকা আয়ের সুযোগ। দুয়েকবার কল কেটে দেওয়ার পরে বন্ধু আড্ডায়, অফিসে কিংবা বাসে একই আলাপ। কল আসে, ইংরেজিতে কথা বলতে চায়, নানা অফার দিয়ে কখনও কখনও বিকাশ নম্বরও চায়। কী হচ্ছে আসলে, এরা কারা?
সাইবার সিকিউরিটি এক্সপার্ট তানভীর হাসান জোহা বলেন, কেবল বাংলাদেশে নয়, বিশ্বের সব দেশে ফিশিং আছে। আপনি ইন্টারনেটে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নানা প্রলোভন দিতে থাকবে। আমাদের দেশে এটা বেশি দিনের না। কিন্তু এত ওপেন, এত ঘনঘন এসব হওয়ার পরেও চুপ থাকার কারণে সামনে বড় বিপদ দেখতে পাচ্ছি। প্রলোভন কত ছোট সেটা বিবেচনা করে আমলে না নেওয়ার কোনও সুযোগ নেই। এটা থামাতে চাইলে প্রযুক্তির যে কোনও সমস্যাকেই আমলে নিতে হবে। হয়তো ভাবছেন ২-৩ হাজার টাকা গেছে, এ নিয়ে থানা পুলিশ করে কী হবে। মনে রাখতে হবে সামগ্রিকভাবে অনেক টাকা। বাংলাদেশে ফিশিংয়ে লোকাল টেলিটক নন্বর ব্যবহার করা হয়। সেটা কার নামে ব্যবহার হচ্ছে সেটা চাইলেই বের করা যায়। কথা হলো পরিস্থিতির ভয়াবহতা আমরা বুঝতে পারছি কিনা। ’
এদিকে পুলিশ বলছে, আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্টটাইম বা ফুলটাইম চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে লাখ লাখ টাকাও হারিয়েছেন এই ধরনের অভিযোগও অছে। জানা গেছে, চক্রগুলো সাধারণত প্রথমে অল্প পরিমাণ টাকা দিয়ে বিশ্বাস স্থাপন করে। পরবর্তী সময়ে তাদের কোম্পানিতে বিনিয়োগ করলে অতিরিক্ত সুদসহ অর্থ ফেরত দেওয়ার প্রলোভন দেখায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান মনে করেন, ‘যারা শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভনে পড়ছেন তাদের সচেতন হওয়ার বিকল্প নেই। ’
এধরনের প্রতারণা হচ্ছে, সবার কাছে কল আসছে, সবাই সব জানার পরেও বন্ধ কেন করা যাচ্ছে না প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগ আসে তার সবকয়টির মামলা হচ্ছে, গ্রেফতার আছে। অল্প বিনিয়োগে অধিক লাভের লোভে পড়া যাবে না। এধরনের মামলা, অভিযোগগুলো একত্রিত করতে শিগগির সাইবার সাপোর্ট ইউনিট খোলা হবে। ’
পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিশনাল ডিআইজি এস এম আশরাফুজ্জামান বলেন, যারা কল করে, তারা একটি অ্যাপ ব্যবহার করে দু-তিন মাসের জন্য। সেখানে যাদের প্রলোভনে ফেলতে পারে তাদের টাকা হাতিয়ে নিয়ে সরে পড়ে। তারা টাকা ডিজিটাল কয়েনে রূপান্তরের মধ্য দিয়ে দেশের বাইরেও পাঠিয়ে দিচ্ছে। তাদের ট্রেস করা সম্ভব হয় না তেমন। তবে তারপরেও সাইবার পুলিশ সেল, সিটিটিসি ও র্যাব মিলিয়ে অভিযান হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…