রাজধানীতে ফিরছে মানুষ, থেমে থেমে যানজট-ভোগান্তি
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৩ জুন, ২০২৫ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীতে ফিরছে মানুষ। গতকাল জুমুয়াবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন, মহাখালী বাস টার্মিনাল ও আন্তঃনগর বাস টার্মিনাল গাবতলী এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
এদিকে ঢাকামুখী মানুষের চাপ বেড়ে মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে যানজট, বাড়ছে যাত্রীদের ভোগান্তি।
তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা। অতিরিক্ত ভাড়া নেওয়ায় আরও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। শুধু তাই নয়, সঠিক সময়ে গাড়ি পাচ্ছেন না টিকিট কাটা যাত্রীরা। আবার যারা পরে টিকিট কাটছেন, তারা অতিরিক্ত ভাড়া দিয়ে দাঁড়িয়ে থেকে ফিরছেন কর্মস্থলে।
জানা যায়, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ ঢাকা-বগুড়া, ঢাকা-রাজশাহী, ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় কয়েকগুণ বেশি। বিশেষ করে ঢাকামুখী মানুষদের ভিড়ে মহাসড়কজুড়ে যেন মানুষের জনগ্রোতে পরিণত হয়েছে। এই অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ছাড়া যমুনা সেতুতে টোল আদায়ের ধীরগতির জন্য সিরাজগঞ্জ মহাসড়কের সায়দাবাদ থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত ৪ কিলোমিটার যানজট লেগে আছে ভোর থেকে। কখনো যানবাহন চললেও যানজট কমছে না। যানজটের কারণে অনেক যাত্রীকে তীব্র গরমে দীর্ঘসময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। তার ওপরে বাসের ভাড়া বেশি হওয়ায় কর্মজীবী মানুষ ঝুঁকি নিয়ে উঠছে ছোট-বড় বিভিন্ন ট্রাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)