রাজধানীতে দুই যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। দুর্বৃত্তরা ওই দুই যুবককে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে যায়।
রাকিবুল হাসান বলেন, দুজন যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে। এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে, এটি সকালের ঘটনা। কারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।