রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
একই দিনে একাধিক রাজনৈতিক দলের সমাবেশ। পাশাপাশি এইচএসসি পরীক্ষা। সঙ্গে রয়েছে সপ্তাহের কর্মদিবস। সব মিলিয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেহাল রাজধানী ঢাকার অবস্থা। সকাল থেকেই রাজধানীজুড়ে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেলা আড়াটাই শাহাবাগে শুরু হয় ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, যা চলে ৬টা পর্যন্ত। এছাড়া সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে এনসিপি। আর সাইমুম শিল্পীগোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করবে।
এমতাবস্থায় শাহবাগ ও এর আশপাশের এলাকায় যানজটের শঙ্কা আগে থেকেই করেছিল ডিএমপি। তাদের সেই শঙ্কায় সত্যি হয়েছে।
এদিন, যাত্রীর চাপ বাড়ায় গণপরিবহণের সংকটে অনেককে প্রচ- ভিড় ঠেলে বাসে উঠতে দেখা গেছে। কর্মজীবী মানুষ, অফিসগামী যাত্রী ও পরীক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেয়েছেন। গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
রাজধানীর ফার্মগেট কাওরান বাজার, বাংলামটর, সায়েন্স ল্যাব, মিরপুর রোডের বিভিন্ন পয়েন্টে যানবাহন চাপ দেখা গেছে। এদিকে মৎসভবন, প্রেস ক্লাব, গুলিস্তানের দিকেও যানজট রয়েছে।
বেসরকারি চাকরিজীবী চমং উ মারমা বলেন, দুপুরের দিকে অফিস ছিল। অন্যান্য দিনের মতো একই সময়ে বাসা থেকে বের হয়েছিলাম। কিন্তু, বাস পাওয়া যাচ্ছিল না। সঙ্গে বৃষ্টি তো রয়েছে। খুব কষ্ট করে অফিসে এসেছি।
আসাদগেটে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করা যাত্রী বাদল মিয়া গণমাধ্যমে বলেন, কয়েকটা বাস সামনে দিয়ে গেল। ভেতরের ওঠার মতো পরিস্থিতি দেখলাম না। গুলিস্থান যাবো। না পেলে হেঁটে ভেঙে ভেঙে যেতে হবে।
এদিকে, সড়কে প্রচ- চাপের প্রভাব পড়ে মেট্রোরেলেও। ফার্মগেট, পল্লবী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। ফার্মগেট স্টেশনে টিকিটের জন্য অপেক্ষমাণ যাত্রী আসিফ আলী বলেন, রাস্তায় জ্যাম দেখে মেট্রো ধরলাম। কিন্তু এখানে এসেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












