নাটোর চিনিকলে দুর্র্ধর্ষ ডাকাতি, মালামাল লুট
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নাটোর সংবাদদাতা:
নাটোর চিনিকলে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চিনিকলে দায়িত্বে থাকা নাইট গার্ডদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর রাত সাড়ে ৩টার দিকে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে।
মিল কর্তৃপক্ষ জানান, ভোরে চিনিকলে দায়িত্বে থাকা নাইট গার্ডদের জিম্মি করে একদল ডাকাত মিলের ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশস, তামার তারসহ বিভিন্ন হাউজ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এসময় ইলেকট্রিশিয়ানের আলমারিও ভাঙচুর করা হয়।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। এসময় ডাকাতরা কারখানার ভেতরে থাকা আসবাপত্র, আলমারিসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না? এই দুইটি বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)