রাইস ব্র্যান অয়েল রফতানিতে শুল্ক আরোপের সুপারিশ
, ০১ লা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাইস ব্র্যান অয়েল রফতানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপের সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সম্প্রতি এনবিআর চেয়ারম্যানকে এ চিঠি দেয়া হয়।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান একেএম মকসুদুল আরেফীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগত রমজানে স্থানীয় বাজারে ভোজ্যতেলের বাড়তি চাহিদা সৃষ্টি হয়। বর্ধিত চাহিদা মোকাবেলায় আমদানি করা ভোজ্যতেলের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্রান অয়েল স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এতে সয়াবিন ও পাম অয়েল আমদানিতে ব্যবহৃত বৈদেশিক মুদ্রার আনুপাতিক সাশ্রয় হবে। তাই আসন্ন রমজানকে সামনে রেখে রাইস ব্র্যান অয়েলে রফতানি নিরুৎসাহিত করতে কমিশনের সুপারিশের ত্বরিত প্রতিফলন জরুরি হিসেবে বিবেচনা করা যেতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে দেশীয় শিল্প স্বার্থ সংরক্ষণে রাইস ব্র্যান অয়েল রফতানি সম্ভাবনা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অংশীজনের মতামতের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে রাইস ব্র্যান অয়েল/রাইস ব্র্যান ক্রুড অয়েল রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ বিষয়ে সুপারিশ সংবলিত একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন পাঠানো হয়।
প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে পরিশোধিত রাইস ব্রান অয়েলের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অপরিশোধিত/পরিশোধিত রাইস ব্রান অয়েল (এইচএস কোড ১৫১৫.৯০.০০) রফতানিতে রাইস ব্রানের মতো ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করা যেতে পারে। তবে এ বিষয়ে এ পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)