রহস্যময় মিঠাপানির ‘বিগমাউথ বাফেলো’ মাছ, বাঁচে ১০০ বছর
সম্প্রতি শতবর্ষ বেঁচে থাকা ‘বিগমাউথ বাফেলো’ নামের নতুন এক প্রজাতির মাছের খোঁজ পেয়েছে একদল গবেষক। গবেষণায় দেখা গেছে, ছোট মাছের চেয়ে বিগমাউথ বাফেলো মাছের প্রতিরোধক্ষমতা বেশি। আর তাই এসব মাছ শত বছরের বেশি সময় বেঁচে থাকে। শুধু তাই নয়, এসব মাছ বয়সের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবান হয়। ফলে ৮০-৯০ বছর বয়সে মাছগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যবান হয়।
গবেষণার তথ্যমতে, বাফেলো মাছের রং বাদামি থেকে নীলাভ রঙের হয়ে থাকে। ২০১৯ সালের এক গবেষণায় বাফেলো মাছ ১১২ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানানো হয়। তবে এ বছরের জানুয়ারিতে কানাডার সাসকাচোয়ানে একটি ১২৭ বছর বয়সী বিগমাউথ বাফেলো মাছের সন্ধান পাওয়া গেছে।
বিগমাউথ বাফেলো মাছের আরও দুটি প্রজাতি রয়েছে। স্মলমাউথ বাফেলো ও ব্ল্যাক বাফেলোও শত বছরেরও বেশি সময় বাঁচতে পারে। যুক্তরাষ্ট্রের পূর্ব অ্যারিজোনার অ্যাপাচি হ্রদে যেসব বিগমাউথ বাফেলো মাছ রয়েছে সেগুলোর বেশির ভাগেরই বয়স একশত বছরের বেশি।
‘গ্রিনল্যান্ড হাঙর’ প্রজাতির হাঙর যে কোনো জীবিত মেরুদ-ী প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকে। এদের আয়ুষ্কাল প্রায় ২৫০ বছর।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটির একজন মৎস বিশেষজ্ঞ বলেছে, ‘বিগমাউথ বাফেলো মাছ নিয়ে আমরা যা ভাবি, তা ভুল। গবেষণার জন্য ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত অ্যাপাচি লেক থেকে ২২২টি বাফেলো মাছ ধরা হয়। এরপর মাছগুলোর কানের মধ্যে থাকা অটোলিথ নামের পাথর বিশ্লেষণ করেই মূলত বয়স অনুমান করা হয়েছে।
ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি পাথরটি মাছকে পানিতে কম্পন শুনতে ও অনুভব করতে সহায়তা করে। প্রতিবছর একটি নতুন স্তর তৈরি হয় পাথরের ওপরে। গাছের কা-ে যেমন প্রতিবছর একটি করে আস্তর দেখা যায় তেমনি পাথরের ওপরেও স্তর তৈরি হয়। অটোলিথ পাথর বিশ্লেষণ করে দেখা গেছে, অ্যাপাচি লেকের প্রায় ৯০ শতাংশ বাফেলো মাছের বয়সই ৮৫ বছরের বেশি।’
গবেষকরা মাছে থাকা কমলা ও কালো দাগ পর্যালোচনা করেও মাছের বয়স অনুমান করেছে।
বিজ্ঞানীদের মতে- বিগমাউথ বাফেলো মাছের দীর্ঘায়ু সম্পর্কে আরও জানতে হবে। গবেষণায় দেখা গেছে, মাছগুলো সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারে।
উল্লেখ্য, বয়স্ক মাছের রক্তে লিম্ফোসাইটের সঙ্গে নিউট্রোফিলের অনুপাত কম পাওয়া গেছে। এসব তথ্যের পাশাপাশি মাছগুলোর চিরযৌবনের রহস্য কী, তা জানতে উৎসুক হচ্ছে বিজ্ঞানী দাবিদাররা। এর মাধ্যমে তারা মানুষসহ অন্যান্য মেরুদ-ী প্রাণীর বেশি দিন বেঁচে থাকার কৌশল আবিষ্কারের জন্য নতুন তথ্য পাওয়ার আশা করছে। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।