দশ বছর ধরে শুধু কাঁচা সবজিই খাচ্ছেন আনোয়ার
সুস্থ-সবল থাকতে শাকসবজি খাওয়ার জুড়ি নেই। তাই বেশি বেশি শাকসবজি খাওয়ার পরামর্শ রয়েছে পুষ্টিবিদদেরও। ফুলকপি, পাতাকপি, শিম, মিষ্টি কুমড়া এসব সবজি রান্না করে খাওয়াই স্বাভাবিক বিষয়।
কিন্তু এটিই যেন অস্বাভাবিক কিশোরগঞ্জের আনোয়ার সিরাজীর কাছে। সব ধরনের সবজিই কাঁচা চিবিয়ে খান তিনি। এমনকি ভাত-রুটির মতো কোনো কিছুই মুখে দেন না। ১০ বছর ধরে শুধু কাঁচা শাকসবজি খেয়েই বেঁচে আছেন।
আনোয়ার বলেন, আমার পছন্দের খাদ্য তালিকায় রয়েছে ফুলকপি, পাতাকপি, পেঁপে, কদু, মিষ্টি কুমড়া, লালশাক, পালংশাক, চিচিঙ্গা, করলা, পুঁইশাক, শিম, সরিষার ফুল, গাজর, টমেটো, মুলা, কাঁচামরিচ ইত্যাদি। সব ধরনের সবজি কাঁচাই খাই। কাঁচা মাছ-গোশতও খেতে পারি।
তিনি জানান, ১০ বছর আগে মরণব্যাধি হেপাটাইটিস বিতে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন-এমন আশ্বাস দিয়েছিলেন চিকিৎসক। তখন তিনি প্রথমে রান্না করে শাকসবজি খাওয়া শুরু করেন। একপর্যায়ে সব শাকসবজি কাঁচাই খেতে থাকেন।
আনোয়ার জানান, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে থাকা নিজের ক্ষেত থেকে সবজি তুলে এনে সকালের নাস্তা সারেন তিনি। এভাবে দুপুর-রাতেও একই খাবার খান। কাঁচা শাকসবজি না খেলে তার শরীরে সমস্যা দেখা দেয় বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, শাকসবজি যত বেশি খাই আমার পেট তত বেশি ভালো থাকে। আমাকে ডাক্তার বলেছিল রান্না করে খাওয়ার জন্য। কিন্তু আমি কাঁচা খাওয়ার অভ্যাস করে ফেলেছি। প্রথমে দুই বছর শুধু পেঁপে ও বেল খেয়েছি। একটা সময় বেল না পেয়ে বেলের পাতা খেয়েও পেট ভরেছি।
আনোয়ারের চাচা শাহাবুদ্দিন আহামেদ জানান, এক সময় তার ভাতিজা খুব অসুস্থ ছিল। কাঁচা শাকসবজি খেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল আলম বলেন, শসা, গাজর, ক্ষীরা, পাকা পেঁপে ও বেলের মতো সবজি ছাড়া অন্য শাকসবজি কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে লিভার ও কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। তবে আনোয়ার সিরাজীর কাঁচা শাকসবজি খেয়ে ১০ বছর ধরে জীবনধারণের বিষয়টিকে ‘মিরাকল’ বলে অভিহিত করেন তিনি।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।