রহস্যময় তেঁতুল গাছ, ভয়ে যে গাছের পাতাও ধরত না কেউ
, ০৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ তাসি’, ১৩৯১ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
গাছটির বয়স নিয়ে স্থানীয় লোকজনের নানা মত রয়েছে। কেউ বলছেন, গাছটির বয়স ২’শ বছর। কেউবা বলছেন আড়াই’শ আবার কেউবা বলছেন ৩শ’র কাছাকাছি হবে।
এই তেঁতুল গাছটির শাখা-প্রশাখা আর শিকড়-বাকড়ে ছেয়ে আছে বেশ জায়গাজুড়ে। গাছটির উচ্চতা আনুমানিক ৭০-৮০ ফুট। মূল গাছের ভের হবে ২৫ ফুটের ওপর। তেঁতুল গাছের চারদিকে অন্তত ৫-৬টি বিশাল আকারের ডালপালা আছে। এই বিশাল আকারের গাছের নিচে অন্য কোনো গাছ বা আগাছা নেই।
জানা যায়, আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর বাইপাস সংলগ্ন স্থানে রয়েছে বহু প্রাচীন একটি তেঁতুল গাছ। এই গাছটির সংলগ্ন রয়েছে হযরত আজম শাহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ ও ৭১ সালে হানাদার বাহিনীর হাতে হামলায় শহীদ হওয়া লোকদের গণকবর।
গাছটি নিচে হযরত আজম শাহ রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ হওয়ায় মানুষের চলাচল বেড়েছে। প্রতিনিয়ত ভক্ত আশেকানরা এখানে এসে মিলাদ শরীফ, জিয়ারত ও দোয়া করছেন।
সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া বলেন, আমি ছোট থেকে এই তেঁতুল গাছটি যেমন দেখেছি আজও তেমন দেখছি। আমার বাপ-চাচার কাছ থেকে শুনেছি এই গাছটির বয়স কম করে হলেও ’শ বছরের ওপর হবে। পূর্ব থেকেই এই গাছের নিচে অনেক পীর-ফকির ও সন্ন্যাসীরা রাত যাপন করছে। এই গাছের শুকনো ডাল পড়ে গেলেও ভয়ে কেউ নেয় না। ডালপালা কেউ কাটেও না। কারণ ডালপালা কাটলে জ্বর হয় এমন কথা মানুষের মুখে মুখে চাওড় আছে। তাই সেই ভয়ে কেউ কাটে না।
স্থানীয় বাসিন্দা হাজী আবুল কালাম বলেন, বাইপাস সংলগ্ন রাস্তার পাশে থাকা তেঁতুলগাছটি অতি প্রাচীন একটি গাছ। আমি ছোটবেলা থেকে এ গাছটি যেমন দেখে আসছি আজও ঠিক এমনি আকার-আকৃতি দেখছি। আমার এই বয়সে দেখিনি কেউ গাছের ডালপালা কাটছে। তবে এই তেঁতুল গাছের ডাল কাটলে খবর আছে। আমারই এক বংশের লোক এই গাছের একটি ডাল কেটে ছিল। তখন তার জ্বর এসেছিল। তাই ভয়ে এখন আর কেউ ডালপালা কাটে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












