রমাদ্বান শরীফ জুড়ে মাধ্যমিকে ছুটি, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল জুমুয়াবার (২৪ মার্চ) থেকে শুরু হবে এবারের রমাদ্বান শরীফ। পুরো রমাদ্বান শরীফ মাস জুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে ছুটি থাকবে। আর রমাদ্বান শরীফের অর্ধেক সময় জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে রমাদ্বান শরীফে ক্লাস চলবে ১৫ দিন। এতে ক্ষোভ প্রকাশ করে অভিন্ন ছুটির দাবি জানিয়েছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৩ মার্চ থেকে সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রমাদ্বান শরীফের ছুটি শুরু হবে। ঈদুল ফিতরের ছুটিসহ মোট এক মাস পাঁচদিন এই ছুটি চলবে। আগামী ২৭ এপ্রিল সারাদেশে এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এই সময়ের মধ্যে স্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটিও থাকবে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদ্রাসায় রোজার ছুটি শুরু হবে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (২২ মার্চ) থেকে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমাদ্বান শরীফের শুরু থেকেই বন্ধ থাকবে।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, রমাদ্বান শরীফের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই চলছে। এটা এই মন্ত্রণালয়ের প্র্যাকটিস। এছাড়া লকডাউনে শিক্ষার ক্ষতি পোষাতে প্রাথমিক স্কুলে গতবছর থেকে ছুটির ব্যাপারে আরও কড়াকড়ি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)