রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

রোযা উপলক্ষে বাজারে বেড়েছে বেচাকেনা

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, সকাল ৫:৪১
রোযা উপলক্ষে বাজারে বেড়েছে বেচাকেনা

নিজস্ব প্রতিবেদক:
আজ জুমুয়াবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। আর এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে বেচাকেনা। বিক্রেতাদের দাবি, আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজসহ অন্যান্য সবজি। তবে রমজানের আগমুহূর্তে খেজুরের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
রমজানের আগে সরেজমিন রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, সকাল থেকেই ক্রেতামুখর মুদিপণ্যের বাজারে কেনাবেচায় ব্যস্ত বিক্রেতারা।
এ সময় ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবার রমজানের আগে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে চাহিদা-জোগান এবং দামের ক্যামিস্ট্রি।
এক বিক্রেতা বলেন, ‘গত দিনের (বুধবার) তুলনায় আজ বেচাবিক্রি অনেকটা বেড়েছে। যেহেতু রমজান কাল শুরু হচ্ছে, সেহেতু ছোলা, ডাল, চিনি, তেল ও খেজুরের বেচাবিক্রি বেশি হচ্ছে।’
বিগত বছরগুলোতে রোজার আগে সবজির বাজার চড়ে গেলেও এবারের চিত্র কিছুটা ব্যতিক্রম। দু-এক দিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ, শসা, টমেটোসহ প্রায় সব সবজি।
বেগুনের দাম বেশি হওয়ার বিষয়ে এক বিক্রেতা বলেন, ‘আজ আমরা বেগুন ৬৫ টাকা কেজি দরে কিনে এনেছি। আর বিক্রি করছি ৭০ থেকে ৮০ টাকা দরে। এ ছাড়া সবকিছুর দামই বেশি। ধনিয়া পাতা ও পুদিনা পাতার দামও বেড়েছে। কাঁচা মরিচের কেজি ৬০ থেকে ৭০ টাকা।
বাজারে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস এক ক্রেতা বলেন, রমজান উপলক্ষে বাজারে পণ্যের দাম অনেক বেশি। আগের তুলনায় সবকিছুর দামই বেশি। সবকিছুর দামই ধরাছোঁয়ার বাইরে।
এদিকে চাহিদা বাড়ায় কয়েক দিন ধরেই বাড়ছে রমজানের অন্যতম অনুষঙ্গ বিভিন্ন প্রকারের খেজুরের দাম। তবে অনেকটা বাধ্য হয়ে কিনছেন ভোক্তারা। এক ক্রেতা বলেন, ‘খেজুরের দাম বাড়তি হলেও কিছু করার নেই। যেখান থেকে পারি পয়সা এনে খেজুর কিনে নিয়ে যেতেই হচ্ছে। কারণ, এটি তো খেতেই হবে।’
তবে সপ্তাহখানেক ধরে একই দামে বেল ও তরমুজ। প্রতি কেজি তরমুজ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি জোড়া বেল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। এদিকে রমজানের আগেই প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে ২১০ থেকে ৩০০ টাকায়।
এদিকে হঠাৎ চড়ে গেছে মাছের বাজার। প্রকারভেদে প্রতি কেজিতে ভোক্তাকে ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। এক মাছ বিক্রেতা বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। আবার কোনো কোনো মাছের দাম ১০০ টাকাও বেড়েছে।
আর আক্ষেপের সুরে এক ক্রেতা বলেন, ‘মাছ কিনতেই বাজারে এসেছিলাম। কিন্তু দাম অনেক বেশি। তাই না কিনেই চলে যাচ্ছি। যে মাছ এক সপ্তাহ আগে ৫০০ টাকা ছিল, তা আজ ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।’
অন্যদিকে বেশ কিছুদিন অস্থির দেশের মুরগির বাজার। এদিন প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ২৬০ টাকা। এ ছাড়া হুহু করে বেড়ে দেশি মুরগির কেজি ঠেকেছে ৭০০ টাকায়, মাত্র ৪ দিনে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। এদিকে গত সপ্তাহে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পাকিস্তানি মুরগির দাম চলতি বছর ঠেকেছে ৩৭০ টাকায়। আর লাল ডিমের দাম ঠেকেছে ১৪০ টাকা ডজন।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে