রমাদ্বান শরীফে বিদেশি ফল আমদানি বন্ধ চায় ভোক্তা অধিকার
, ০৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ তাসি, ১৩৯০ শামসী সন, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৭ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আসন্ন রমাদ্বান শরীফে ফলের বাজার স্থিতিশীল রাখতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ লক্ষ্যে অতি বিলাসবহুল বিদেশি ফল আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।
ভোক্তা অধিকার বলছে, বিদেশ থেকে আমদানি করা ড্রাগন, রাম্বুটান, অ্যাভোকাডো ও রকমেলনের মতো বিলাসবহুল ফল সুপারশপ এবং অভিজাত এলাকার ফলের দোকানে অতি উচ্চ দামে বিক্রি হচ্ছে। যার প্রভাব পড়ছে দেশি ফলের বাজারে। পাশাপাশি আপেল, আঙুর ও কমলার মতো বিদেশি ফলের দামও বাড়ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোক্তা অধিদপ্তরের সভাকক্ষে পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক সফিউজ্জামান।
তিনি বলেন, গত দেড় মাস আগে রমাদ্বান শরীফে অতি বিলাসবহুল ফল আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। এ বৈঠকের পরে আবারও সেটা জানানো হবে। আমরা বলছি, অতি বিলাসবহুল ফল আমদানি আপাতত বন্ধ রাখা যেতে পারে। ভবিষ্যতে দেশে এসব বিদেশি ফল উৎপাদন বাড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করতে পারে কি না সেটা দেখতেও আমরা সুপারিশ করেছি।
একই সঙ্গে বিদেশি ফল আমদানি নিরুৎসাহিত করতে বিদ্যমান শুল্ক কাঠামো পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
তবে অতি উচ্চদামের বিদেশি ফল আমদানি বন্ধের সুপারিশ করলেও রমাদ্বান শরীফে প্রয়োজনীয় পাঁচটি ফল খেজুর, মাল্টা, আপেল, কমলা ও আঙুর আমদানিতে সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে বলেও জানান তিনি।
সফিউজ্জামান বলেন, ফল ব্যবসায়ীরা বলছেন বিদেশি ফল সময়মতো বন্দরে খালাস করা যায় না। সেজন্য তারা অর্থিক ক্ষতিতে পড়েন। সেজন্য আমরা বিদেশি ফল আমদানিতে বন্দরে আটকে থাকার বিষয়টি দেখবো। দ্রুত ফল খালাসের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও এ নিয়ে যোগাগোগ করা হবে।
তিনি ফল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে ফল বন্দরে আসার আগে অগ্রাধিকার ভিত্তিতে খালাসের জন্য আমাদের তথ্য দিন। আমরা সেটা দেখবো।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশি ফলে এসব সমস্যা নেই। তারপরও বাজারে ফলের দাম অস্বাভাবিক। কলার হালি ৫০ টাকায় উঠেছে। একটি কলার দাম সাড়ে ১২ টাকা, এটা অস্বাভাবিক! বিদেশি ফলের দামের কারণে এসব বেড়েছে। এটার সমন্বয় দরকার।
তিনি বলেন, গত বছর রমাদ্বান শরীফে তরমুজ নিয়ে অস্থিরতা হয়েছে। সেখানে আমরা বাজারে সিন্ডিকেট পেয়েছি। তখন ক্ষেতে প্রতি পিস ১০০ টাকার তরমুজ বাজারে এনে ৮০০ টাকায় বিক্রির প্রমাণ মিলেছে।
সফিউজ্জামান আরও বলেন, পণ্যের হাত বদলে দাম বাড়ছে। কিন্তু সেটা অস্বাভাবিক। এজন্য বিপণন আইন রয়েছে। তাতে লাভের মাত্রা নিয়ে বলা আছে। এ ধরনের পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ লাভ করা যায়। নিত্যপণ্যে সেটা আরও কম। কিন্তু ব্যবসায়ীরা করছেন কয়েকগুণ। রমাদ্বান শরীফে সেটা আমরা আরও কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে চাই।
ভোক্তার মহাপরিচালক বলেন, রমাদ্বান শরীফে বাজার নিয়ন্ত্রণ এ দেশের প্রেক্ষাপটে একটি চ্যালেঞ্জের জায়গা। আবার বৈশ্বিক অস্থিরতা পরিস্থিতির মধ্যে সেটা এবার আরও বড় চ্যালেঞ্জ। কিন্তু সেটা করতে হবে। সবাইকে সহনশীল হতে হবে। ব্যবসায়ীদের কম লাভ করতে হবে। ভোক্তাকেও সহনশীল হতে হবে এখন। মনে রাখবেন রমাদ্বান শরীফ লুটপাট করার মাস নয়, সংযমের মাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












