রমজান মাসে সাতক্ষীরায় ১০০ টাকায় মিলবে গরুর গোশত
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পবিত্র রমজান মাসের পবিত্রতা ও সবার ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে সাতক্ষীরায় চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার। এই বাজারে ক্রেতারা মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন গরুর গোশত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সাতক্ষীরা শহরের মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে গরুর গোশত, দুধ ও ডিম সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুযোগ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বলেছে, রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে মানুষ স্বল্প খরচে গরুর গোশত, দুধ ও ডিম ক্রয় করতে পারবে।
মাসব্যাপী এই বাজারে গরুর গোশত প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায়ও গরুর গোশত কিনতে পারবেন। সাতক্ষীরার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছেন, এই বিশেষ বাজার রমজান মাসে অনেকের জন্য বড় সহায়ক হবে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, সেখানে এই সুলভ মূল্যের বাজার আমাদের জন্য বড় স্বস্তি। স্বল্পমূল্যে গরুর গোশত, দুধ ও ডিম পেলে আমাদের পরিবারের জন্য অনেক উপকার হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)