বাংলাদেশিকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় বর্বর সীমান্ত বাহিনী (বিএসএফ)।
উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের স্ত্রী জানান, পাঁচ বছর ধরে কলকাতার মধ্যম গ্রামে শ্রমিক হিসেবে কাজ করতেন বিল্লাল। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে তারা ৭-৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যান বিল্লাল। এসময় বিল্লালের ওপর নির্যাতন শুরু করে ভারতীয় বিএসএফ। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তাকে ফেলে যায়। পরে খবর পেয়ে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার স্বজনরা।
মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুত্বর আহত অবস্থায় বিল্লাল সানা নামের যুবককে উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে তাকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)