রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর সড়কে তীব্র যানজট
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পবিত্র রমজান মাস শুরু হলেই শৃঙ্খলার অভাবে প্রতি বছর সড়কে তীব্র যানজট দেখা যায়।
এবারও এর ব্যতিক্রম হয়নি। রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিন ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, বিকালে অফিস ছুটির পর রাজধানীর গুলিস্তান, পল্টন, মৎস্যভবন, মিন্টোরোড, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুন বাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মোড়ে মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায় চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষদের।
রাজধানীর কারওয়ান বাজারে বাসের জন্য দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ফারুকুল ইসলাম গহীন বলেন, ক্লাস শেষে খেজুর ও বাদাম কিনতে কারওয়ান বাজারে এসেছি। এখন মিরপুরে বাসায় ফিরে যাব। কিন্তু রাস্তায় যে যানজট ইফতারের আগে পৌঁছাতে পারবো কিনা জানি না।
বাংলামোটরে কথা হয় চাকরিজীবী কাউসার আহমেদের সঙ্গে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। কাউসার বলেন, আজ প্রথম রোজা। তাই ভাবলাম, পরিবারের সঙ্গে ইফতার করব। কিন্তু রাস্তায় তো ভয়ংকর যানজট। যদিও প্রতিবছরই ইফতারের আগে আমাদের এই ভোগান্তি পোহাতে হয়।
রামপুরা এলাকায় সরেজমিনে দেখা যায়, উত্তরা থেকে পল্টনগামী যানবাহনগুলোকে যেমন রামপুরায় যানজটে পড়তে হয়েছে, তেমনি পল্টন থেকে উত্তরাগামী যানবাহনকেও রামপুরায় যানজটে পড়তে দেখা গেছে। বলতে গেলে বিকেল তিনটার পর রামপুরা এলাকায় গাড়ি বারবার আটকে যাচ্ছে।
এ বিষয়ে ভিক্টর ক্লাসিক বাসের যাত্রী জাহিন উদ্দিন বলেন, আমি পল্টন থেকে বাসে উঠেছি কুড়িল বিশ্বরোডে যাব। পল্টন থেকে গাড়ি মোটামুটি স্বাভাবিকভাবে চলে এসেছে। কিন্তু রামপুরা এসে ৩০ মিনিটের মতো যানজটে পড়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)