রমজানে মধ্যরাতে কাছিদার জন্য বিখ্যাত ওমান
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ আশির, ১৩৯১ শামসী সন , ৩০ মার্চ, ২০২৪ খ্রি:, ১৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ ওমান। সেখানকার মুসলিমরা কীভাবে রমজান পালন করেন?
রমজান মাসজুড়ে ওমানের পাড়া-মহল্লায় তরুণ-যুবকরা রাত আড়াইটার পর থেকে দলবেঁধে ক্বাছিদা পাঠ করে এলাকাবাসীকে ঘুম থেকে জাগিয়ে তোলে। কোনো দুয়ারে করাঘাত না করেও শুধু ক্বাছিদা পাঠ করে এবং সঠিক সময় জানান দিয়ে তারা এলাকাবাসীকে শয্যাত্যাগের অনুরোধ জানায়। বেশির ভাগ ক্ষেত্রে তারা হামদ, নাত, গজল ইত্যাদি পাঠ করে।
মাস্কাটের বেশির ভাগ বড় মসজিদগুলোতে সেখানকার গণ্যমান্যদের বদান্যতায় মুসল্লি ও মুসাফিরদের জন্য বিনামূল্যে ইফতারি সরবরাহ করা হয়। কোনো কোনো মসজিদে বিনামূল্যে সেহরিও দেওয়া হয়। তারাবির পর প্রত্যেককে জুসের বোতল দেওয়া হয়। নামাজের পর জুসপানের সময় মুসল্লিরা নিজেদের মধ্যে সংক্ষেপে ভালোমন্দ আলাপচারিতা সেরে নেন।
আমাদের দেশে রমজান এলে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ঠিক উল্টো চিত্র দেখা যায় ওমানে। রমজান উপলক্ষে সেখানে বিভিন্ন কোম্পানির থাকে বিশেষ ছাড়। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওমানের বিভিন্ন রাস্তার পাশে সারি সারি তাঁবু দেখা যায়। এসব তাঁবু রোজাদারদের ইফতার করানোর জন্য বিশেষভাবে তৈরি। এখানকার মানুষ এ সময় বেশি পরিমাণে দান করেন। দানের সময় শর্ত জুড়ে দেন, যেন তার নাম প্রকাশ না করা হয়। রসিদে লেখা হয়, একজন দাতা কিংবা আবদুল্লাহ (আল্লাহর বান্দা)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)