রমজানের আগেই নির্বাচন জনদাবি ছিল -সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
আগামী রমজানের আগেই নির্বাচন জনদাবি ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছে, এটা হচ্ছে গত এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিশিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল।
সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন কার্যক্রম, সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি- এগুলার একটু বর্তমান অবস্থা দৃশ্যমান হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা আমাদের সাথে আগেও হয়েছে। তো অবশেষে তিনি সন্তষ্ট হয়েছেন।
তিনি আরও বলেন, জনদাবি ছিল, রাজনীতির দাবি ছিল, অন্তত আগামী রমজানের আগেউ যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের যেন তিনি আগেই হয়, সেটা আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনের আলোচনায় সম্মত হয়েছিলেন। তারপরে যৌথ ব্রিফিং হয়েছে সে জায়গাই।
সেই ব্রিফিংয়ে তিনি একটা কথা বলেছিলেন যে, তবে সংস্কার ও বিচার কাজের অগ্রগতি দৃশ্যমান হওয়া প্রয়োজন। তো সেটা দৃশ্যমান হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।