রপ্তানির আড়ালে পাচার ১৩,৬৫৫ কোটি টাকা
, ১৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রতিষ্ঠিত ১২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে ১১২ কোটি ১০ লাখ ডলার পাচারের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশি অর্থে যা ১৩ হাজার ৬৫৫ কোটি টাকারও বেশি। পাচারকারী অধিকাংশ প্রতিষ্ঠানই ব্যাংক থেকে ঋণ নিয়ে পণ্য তৈরি করেছিল। সেই ঋণের টাকায় দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির পর মূল্যের বিপরীতে বিপুল পরিমাণ অর্থ আর ফেরত আনেনি। বরং দেশের অর্থ অবৈধভাবে বিদেশে মজুদ ও ব্যয় করেছে। অন্যদিকে দেশে হয়েছে ঋণ খেলাপি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভ্যন্তরীণ এক প্রতিবেদন থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
সিআইডি সূত্র বলছে, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ব্যাংক থেকে ঋণ নিয়ে পণ্য তৈরি করেছিল। সেই পণ্য ইউরোপ ও আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। পণ্য বিক্রির এই বিপুল পরিমাণ অর্থ নিয়ম লঙ্ঘন করে তারা আর দেশে ফেরত আনেনি। বরং বিদেশে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছে এবং বিলাসবহুল বাড়িসহ আনন্দ-বিনোদনে ব্যয় করেছে। এদিকে ব্যাংক ঋণও পরিশোধ করেনি; কৌশলে বিদেশে অর্থ পাচার করেছে। আবার কিছু প্রতিষ্ঠান ব্যাংক ঋণ ছাড়াও শুধু বিদেশে পাচারের উদ্দেশ্যে পণ্য রপ্তানি করেছে।
রপ্তানির আড়ালে ১৩.৫ কোটি ডলার (প্রায় ১৬৪৫ কোটি টাকা) পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে এরই মধ্যে মানিলন্ডারিং মামলা করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটির বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
সিআইডির প্রতিবেদন অনুযায়ী, ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে পণ্য রপ্তানির আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে ক্রিসেন্ট লেদার। প্রতিষ্ঠানটির পাচারকৃত অর্থের পরিমাণ ১৭.২৬ কোটি ডলার (২০৯৫ কোটি টাকা)। বিসমিল্লাহ গ্রুপ পাচার করেছে ১২.৩ কোটি ডলার (১৪৯৮ কোটি টাকা), রিমেক্স ফুটওয়্যার ৬.৪ কোটি ডলার (৭৮০ কোটি টাকা), মাস্ট কর্পোরেশন ৫.৩ কোটি ডলার (৬৪৬ কোটি টাকা), আকিজ গ্রুপ ২.১ কোটি ডলার (২৫৬ কোটি টাকা), অ্যাপোলো অ্যাপারেল্স ২.৩ কোটি ডলার (২৮০ কোটি টাকা), আলফা কম্পোজিট ৫.৮ কোটি ডলার (৭০৭ কোটি টাকা), রূপালী কম্পোজিট ৫.১ কোটি ডলার (৬২১ কোটি টাকা), এসেস ফ্যাশন ২.৪ কোটি ডলার (২৯২ কোটি টাকা), ইন্টারন্যাশনাল নিটওয়্যার ও অ্যাপরেলস (ইউনিট-২) ২.৫ কোটি ডলার (৩০৫ কোটি টাকা), কন টং অ্যাপারেলস ১.৫ কোটি ডলার (১৮৩ কোটি টাকা), কাদেনা স্পোর্টসওয়্যার ১.২ কোটি ডলার (১৪৬ কোটি টাকা), প্রাণ-আরএফএল গ্রুপ ২.৩ কোটি ডলার (২৮০ কোটি টাকা), এসবি এক্সিম বাংলাদেশ ৩.১ কোটি ডলার (৩৭৮ কোটি টাকা), এসকিউ গ্রুপ ২.৫ কোটি ডলার (৩০৫ কোটি টাকা), বেক্সটেক্স গার্মেন্ট ২.৪ কোটি ডলার (২৯২ কোটি টাকা), হিন্দোলওয়ালী টেক্সটাইল ১.৪ কোটি ডলার (১৭১ কোটি টাকা) এবং লিনি ফ্যাশন ৩.২ কোটি ডলারের (৬২১ কোটি টাকা) পণ্য রপ্তানির পর এসব অর্থ দেশে ফেরত আসেনি।
এ ছাড়া এরিস্টোফার্মার বিরুদ্ধে ২২.৮ লাখ ডলার, এসিআইয়ের বিরুদ্ধে ২৭ লাখ, বিকন ফার্মা ২৭.২ লাখ, কেয়া গ্রুপ ৪১.৮ লাখ এবং হবিগঞ্জ এগ্রোর ৭৮.৭ লাখ ডলার রপ্তানি পণ্যের অর্থ দেশে ফেরত আনেনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্প্রতি এক গবেষণাপত্রে জানিয়েছে, দেশ থেকে পাচার হওয়া মোট অর্থের প্রায় ৭৫ শতাংশই বাণিজ্যের মাধ্যমে হয়। আমদানি ও রপ্তানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে এই বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












