রক্তক্ষয়ী সংঘর্ষে তিন শতাধিক জিম্মি মুক্ত, ৩৩ হামলাকারীসহ নিহত ৫৮
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের দখলে থাকা একটি যাত্রীবাহী ট্রেন থেকে তিন শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং হামলাকারীসহ মোট ৫৮ জন নিহত হয়েছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে। এছাড়া ট্রেনের ২১ যাত্রী এবং নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যও প্রাণ হারিয়েছেন।
গত বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনের অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারী সবাই এই অভিযানে নিহত হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা বিপুল সংখ্যক মানুষকে জিম্মি করেছে। অভিযান শুরুর আগেই বিএলএ ২১ জন বেসামরিক জিম্মি ও চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। আসন্ন যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় সেনাবাহিনী এখনও ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। বিএলএ হলো বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি যারা বেলুচিস্তানের জন্য অধিকতর স্বায়ত্তশাসন নয়তো সম্পূর্ণ স্বাধীনতা দাবি করে আসছে।
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ট্রেনটিতে ৪৪০ জন যাত্রী ছিলেন। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সন্ত্রাসী হয়তো ট্রেন থেকে নেমে বেশ কয়েকজন যাত্রীকে তাদের সঙ্গে করে পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে নিয়ে গেছে।
হামলার সময় যারা পালিয়ে গিয়ে আশেপাশের এলাকায় আশ্রয় নিয়েছে তাদের খুঁজে বের করার জন্য সেনাবাহিনী কাজ করছে। কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে থাকা অন্তত ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৪৮ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ যদি বেলুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তি না দেয় তবে সন্ত্রাসীরা জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছিল।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।