রক্তকরবী; সৌন্দর্যের মোড়কে লুকানো বিষ ও বিষের ঔষধ
সৌন্দর্যে মোহিত করে রাখলেও, প্রাণীর জন্য রক্তকরবী গাছ হয়ে উঠতে পারে মরণফাঁদ। গোলাপি লিপস্টিক মাখা ফুলের মতো দেখতে এই গাছের সৌন্দর্য যতই নজর কাড়ুক, এর প্রতিটি অংশ-পাতা, বাকল, ফুল, ফল- সবই বিষে ভরা।
রংপুরসহ দেশের সর্বত্র এখন রক্তকরবী ফুলে ফুলে ছেয়ে গেছে। তবে গাছটি মানবদেহের জন্য যেমন ক্ষতিকর, প্রাণীদের জন্যও তেমনি হুমকিস্বরূপ। গাছটি থেকে নির্গত সাদা রঙের ল্যাটেক্স বা দুধের মতো তরল পদার্থ গ্রহণ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, রক্তকরবীর শুকনো পাতা বা শাখা যদি গবাদি পশুর খাদ্যে মিশে যায়, তাহলে বিষক্রিয়ার কারণে প্রাণঘাতী পরিণতি ঘটতে পারে। তিনি বলেন, গাছটির প্রতিটি অংশেই বিষ রয়েছে, যা মানব ও প্রাণীদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
তবে এখানেই শেষ নয়। তিনি জানান, রক্তকরবীর একটি প্রজাতি নিয়ে বর্তমানে ক্যান্সারের ওষুধ তৈরির গবেষণা চলছে। এই গবেষণার ফলাফল ইতোমধ্যে পরীক্ষামূলক ধাপে পৌঁছেছে, যা ভবিষ্যতে মানবদেহে প্রয়োগের সম্ভাবনা তৈরি করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।