রংপুর বিভাগে ধান-চাল সংগ্রহে সফলতা
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রংপুর সংবাদাদতা:
ধারাবাহিক ব্যর্থতার পরে এবার রংপুরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান সফল হয়েছে। ধান-চাল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সংগ্রহ হয়েছে। চালের থেকে ধান বেশি সংগ্রহ হয়েছে।
রংপুর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫ হাজার ৭৫৫ মেট্রিক টন। সেখানে অর্জিত হয়েছে ৭১ হাজার ৮২২ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ হাজার মেট্রিক টন বেশি। অপরদিকে, সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ১৯ হাজার ৭২৮ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৭৯১ মেট্রিক টন।
সংগ্রহ শুরু হয়েছিল চলতি বছরের ২৪ এপ্রিল থেকে এবং সংগ্রহ অভিযান শেষ হয়েছিল ১৫ আগস্ট।
ধান-চাল সরবরাহে হাস্কিং মিলার ছিলেন ২ হাজার ৯০০ জন এবং অটোমেটিক মিলার ছিলেন ২৮৩ জন। ধানের সরকারি ক্রয়মূল্য ছিল প্রতি কেজি ৩৬ টাকা এবং চালের দাম ছিল ৪৯ টাকা।
জানা গেছে, বিগত দিনগুলোতে সরকারি দামে বিক্রি করলে কৃষক ও ব্যবসায়ীদের উৎপাদন খরচ উঠত না। সরকারের নির্ধারিত দামের তুলনায় বাজারে দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরাও সরকারি মূল্যে চাল সরবরাহ করতে আগ্রহ পেতেন না।
খাদ্য অফিসের মতে, এবার মিলারদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার ফলে মিলাররা ধান-চাল সরবরাহ করতে উৎসাহ পেয়েছেন। এ ছাড়া অনেক মিলার নিজের লাইসেন্স টিকিয়ে রাখার স্বার্থে কিছু ক্ষতি স্বীকার করে ধান-চাল সরবরাহ করেছেন।
কৃষক ও ব্যবসায়ীদের মতে, বিগত দিনে এক বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ পড়েছে প্রায় ১২ হাজার টাকা। এক বিঘা জমির ধান সরকারি মূল্য ছিল ১০ হাজার টাকার কিছু ওপরে। সরকারি মূলে ধান বিক্রি করলে কৃষকদের বিঘাপ্রতি লোকসান হতো এক হাজার টাকার ওপরে। অপরদিকে, চাল ব্যবসায়ীদের প্রতি কেজিতে আর্থিক ক্ষতি হতো ৩ থেকে ৪ টাকা। এবার সরকারি মূল্য কিছুটা বেশি থাকায় ক্ষতির মুখে পড়তে হয়নি তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)