রংপুরে তিস্তা কৃষক সমাবেশ করতে দেয়নি পুলিশ
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
তিস্তা নদীর পানির ন্যায্য হিসাবসহ আট দফা দাবিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ কৃষক সমিতির পূর্ব নির্ধারিত তিস্তা কৃষক সমাবেশ করতে দেয়নি পুলিশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরে পুলিশ বাধা দিয়ে তাদের সমাবেশ স্থল থেকে বের করে দেয় কৃষক সমিতির নেতাকর্মী ও কৃষকদের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সমিতি।
আর পুলিশ জানিয়েছে, অনুমতি না থাকায় জনস্বার্থে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
জানা গেছে, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ কৃষক সমিতির আগে থেকে নির্ধারিত তিস্তা কৃষক সমাবেশ রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ছিলো। এজন্য পাবলিক লাইব্রেরির সাহিত্যমঞ্চে ব্যানার সাটানোসহ সকল প্রস্তুতিও সম্পন্ন করেন আয়োজকরা। সকাল ১০টা থেকে বিভাগের বিভিন্ন জেলা থেকে কৃষক সমিতির নেতাকর্মীরা পাবলিক লাইব্রেরি মাঠে সমবেত হতে থাকেন। কিন্তু সাড়ে ১১টায় সমাবেশের ব্যানার টাঙ্গাতে প্রথম বাধা দেয় পুলিশ। এ নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মাইকে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।
দুপুর পৌনে ১টায় সমাবেশ স্থলে আসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান। তিনি বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দনসহ নেতৃবৃন্দকে ডেকে নিয়ে লিখিত কোনো অনুমতি না থাকায় সমাবেশ বন্ধ করে মাঠ খালি করার নির্দেশ দেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পুলিশ বলছে আমাদের লিখিত কোনো পারমিশন নেই। আমরা গতকাল (জুমুয়াবার) পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। আমরা ডিসি সাহেবকেও জানিয়েছি। গণতান্ত্রিক দেশে এটাই নিয়ম কোনো কর্মসূচি পালন করলে তা অবহিত করতে হয় পুলিশকে। সেটা আমরা করেছি। কিন্ত এখন তারা বলছেন এখানে সরকারি কর্মসূচি আছে এখানে করা যাবে না। আমরা এখানে তিস্তা পাড়ের কৃষকদের নিয়ে এসেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা স্বাধীন দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তো আগেই ভুলণ্ঠিত হয়ে গেছে। তার একটা নমুনা দেখলাম এখানে। কৃষকরা এখানে কোনো সরকার পরিবর্তন করতে আসে নাই। কৃষকরা এখানে তাদের ন্যায্য দাবি ও অধিকারের কথা বলতে এসেছিল। এটা কোনো সরকার পরিবর্তনের আন্দোলন না, বা অন্য কোনো বিষয় না। সেটাকেও আজকে পারমিশনের নামে বাধাগ্রস্ত করা হলো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)