যে সকল ওলামায়ে সূ’রা মন্দির ও মূর্তি পাহারা দিয়েছে, পূজা করতে সাহায্য-সহযোগিতা করেছে এবং সমর্থন করেছে, তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক (৯)
সেটাই ‘ফতওয়ায়ে শামীসহ’ আরো অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে-
قَالَ حَضْرَتْ اَبُوْ حَفْصٍ الْكَبِيرُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ لَوْ اَنَّ رَجُلًا عَبَدَ اللهَ خَمْسِيْنَ سَنَةً ثُمَّ اَهْدى لِمُشْرِكٍ يَوْمَ النَّيْرُوْزِ بَيْضَةً يُرِيْدُ تَعْظِيْمَ الْيَوْمِ فَقَدْ كَفَرَ وَحَبِطَ عَمَلُهٗ
অর্থ: “হযরত ইমাম আবূ হাফস কবীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোনো ব্যক্তি যদি ৫০ বছর মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী করে, তারপর সে নওরোজ বা পূজাকে তা’যীম করে সেদিন কোনো মুশরিক বা অন্য কাউকে একটি ডিমও দান করে, তাহলে অবশ্যই সে কুফরী করবে এবং তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ” নাঊযুবিল্লাহ! (ফতওয়ায়ে শামী ২৯/৩৩৮, তাবঈনুল হাক্বাইক্ব ৬/২৮৮, আল বাহ্রুর রাইক্ব ২৫/৫ ইত্যাদি)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَافَحَ الْمُشْرِكُونَ أَوْ يُكَنَّوْا أَوْ يُرَحَّبَ بِهِمْ
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুশরিকদের সাথে মুছাফাহা করতে বা তাদেরকে সম্মানসূচক শব্দ দ্বারা সম্বোধন করতে বা মারহাবা জানাতে, শুভেচ্ছা-স্বাগত জানাতে নিষেধ মুবারক করেছেন। ” (হিলইয়াতুল আউলিয়া ৯/২৩৬)
‘আল আশবাহ্, তানভীরুল আবছার, রদ্দুল মুহ্তার, ফতওয়ায়ে শামীসহ’ অন্যান্য কিতাবে বর্ণিত রয়েছে-
لو سلم علي الذمي تبجيلا يكفر لان تبجيل الكافر كفر
অর্থ: “কেউ যদি কোনো কাফির-মুশরিক যিম্মীকে সম্মানসূচক অভিবাদন জানায়, তাহলে সে কুফরী করলো। কারণ কাফিরকে সম্মান করাও কুফরী। ” নাঊযুবিল্লাহ!
‘আল আশবাহ্’ কিতাবে আরো বলা হয়েছে-
لو قال لمجوسي يا استاذ تبجيلا كفر
অর্থ: “কেউ যদি কোনো মজূসীকে (অগ্নি উপাসককে) সম্মান করে ‘ইয়া ওস্তায’ বলে সম্বোধন করে, তাহলেও সে কাফির হয়ে যাবে। ” নাঊযুবিল্লাহ!
তাহলে যে সকল ওলামায়ে সূ’রা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের পূজায় গিয়েছে, তাদেরকে পূজা করতে সাহায্য-সহযোগিতা করেছে, সমর্থন করেছে, তাদের সাথে মুছাফাহা ও মুয়ানাক্বা করেছে, তাদেরকে সম্মান করেছে, তাদের ফায়ছালা কি? তারা কি আদৌ মুসলমান আছে? কস্মিনকালেও নয়; বরং সম্মানিত শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী তারা প্রত্যেকেই কাট্টা কাফির, মূর্তিপূজারী ও মুশরিক।
কিতাবে বর্ণিত রয়েছে-
قَالَ سيدنا حضرت الفاروق الاعظم عليه السلام لَا تَدْخُلُوا عَلَى الْمُشْرِكِينَ فِي كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ فَإِنَّ السَّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ
অর্থ: “সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, তোমরা মুশরিকদের উৎসবের দিনে তাদের উপাসনালয়ে, মন্দিরে প্রবেশ করো না। কেননা, নিশ্চয়ই তাদের উপর (এই দিনসমূহে মহান আল্লাহ পাক উনার) অসন্তুষ্টি, আযাব-গযব, লা’নত বর্ষিত হয়। ” না‘ঊযুবিল্লাহ! (আস সুনানুল কুবরা লিল বাইহাক্বী ৯/৩৯২)
‘মুছান্নাফে আব্দুর রায্যাক’ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
قَالَ سيدنا حضرت الفاروق الاعظم عليه السلام إِنَّا لَا نَدْخُلُ كَنَائِسَكُمْ مِنْ أَجْلِ الصُّوَرِ الَّتِي فِيهَا يَعْنِي التَّمَاثِيلَ
অর্থ: “সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, নিশ্চয়ই আমরা তোমাদের (ইহুদী-নাছারা, কাফির-মুশরিকদের গির্জায়, মন্দিরে, প্যাগোডায়) উপাসনালয়ে প্রবেশ করি না, সেখানে থাকা প্রতিকৃতিগুলির কারণে অর্থাৎ মূর্তি, ভাস্কর্য ও ছবিগুলোর কারণে। ” (মুছান্নাফে আব্দুর রায্যাক্ব ১/৪১১)
এখান থেকে ফিক্বহী মাসয়ালা বর্ণনা করা হয়েছে যে, বিধর্মীদের উপসনালয়ে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। যেমন- কিতাবে বর্ণিত রয়েছে-
أما الحنفيَّة فكان تحريمهم مطلقا وعللوه بأنها مأوى الشياطين
অর্থ: “হানাফীগণ উনাদের নিকট সাধারণভাবেই সেটা হারাম। উনারা হারাম হওয়ার কারণ বর্ণনা করেছেন এটা যে, বিধর্মীদের উপসনালয় অর্থাৎ মন্দির, গির্জা, প্যাগোডা শয়তানদের বাসস্থান। ” নাঊযুবিল্লাহ! (হাশিয়াতু ইবনে আবিদীন ২/৪৩) (চলবে)
-মুহাদ্দিস মুহম্মদ আল আমীন।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।