গ্রীনিচকে ০ (শূন্য) ডিগ্রি দ্রাঘিমায় ধরে মূল মধ্যরেখা স্থির করার কোন ঐতিহাসিক গুরুত্ব নেই: পবিত্র কা’বা শরীফ উনার অবস্থান ০ (শূন্য) ডিগ্রি ০ (শূন্য) মিনিট ০ (শূন্য) সেকেন্ড ডিগ্রি দ্রাঘিমা ধরে ১৫ ডিগ্রি অন্তর অন্তর সময় অঞ্চলে ভাগ করাই সর্বোত্তম (১)
গ্রীনিচের রয়েল অবজারভেটরি যাকে ০ (শূন্য) ডিগ্রি ০ (শূন্য) মিনিট ০ (শূন্য) সেকেন্ড দ্রাঘিমায় অবস্থান বলে ধরে নেয়া হয়েছে এবং যার উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান স্থির করা হয়েছে সেই অবজারভেটরি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র ১৬৭৫ সালে। ইতিহাসে একে প্রসিদ্ধ করতে গিয়ে যা বলা হয় তা আরও হাস্যকর। বলা হয়, এখানে জন্মেছে রাজা হেনরী-৮ এবং তার বোন মেরী এবং রাণী এলিজাবেথ-১। এদের কেউ পৃথিবীতে অনুসরণীয় মানুষ ছিল না। সুতরাং কোনো বিখ্যাত ঐতিহাসিক স্থান বলে যে গ্রীনিচ থেকে চৎরসব গবৎরফরধহ কল্পনা করা হয়েছে তা নয়। ঐতিহাসিকরা মূলত দুটি কারণকেই চিহ্নিত করেছে।
প্রথমত, ১৮৮৪ সালের পূর্ব থেকেই যুক্তরাষ্ট্র তাদের টাইম জোন ব্যবহারে গ্রীনিচকে প্রাইম মেরিডিয়ান হিসেবে ব্যবহার করে আসছিলো। ফলে তাদের সুবিধাকে প্রতিষ্ঠা করতে ১৮৮৪ সালের অক্টোবরে প্রাইম মেরিডিয়ান সম্মেলনে তাদের মতের দেশগুলো থেকে সম্মতি আদায় করে। এটি মূল কারণ। কেননা স্প্যানিশ ভাষার দেশ সান্তা দমিঙ্গো বিপক্ষে ভোট দেয় এবং ব্রাজিল ও ফ্রান্স ভোট দেয়া থেকে বিরত থাকে। ফ্রান্স ভোট দেয়া থেকে বিরত থাকে কারণ তারা পূর্ব থেকেই প্যারিস মেরিডিয়ানকে মূল মধ্যরেখা হিসেবে ব্যবহার করছিলো। তাহলে দেখা যাচ্ছে ঐতিহাসিক কোনো কারণ নয়, বরং রাজনৈতিক কারণেই গ্রীনিচ মূল মধ্যরেখা হিসেবে স্বীকৃতি পায়।
দ্বিতীয় যে কারণটি বলা হয়, সে সময়কার ৭০ ভাগ ব্যবসা সম্পাদিত হত সমুদ্রপথে আর বেশিরভাগ মানচিত্রে দেখা গেছে নাবিকরা গ্রীনিচকে মূল্য মধ্যরেখা হিসেবে বিবেচনা করতো। এ কারণটি যথার্থ নয়। কারণ ইতিহাসে দেখা গেছে, গ্রীনিচের পূর্বে পবিত্র মক্কা শরীফ, ব্রাসেলস, কোপেনহেগেন, আলেকজান্দ্রিয়া, জেরুজালেম, লিসবন, মাদ্রিদ, অসলো, প্যারিস, রোম, স্টকহোম, উজেইন এ সকল এলাকাও প্রাইম মেরিডিয়ান হিসেবে ব্যবহৃত হয়েছে।
সুতরাং শুধু ব্রিটিশ, আমেরিকান বা ইউরোপীয় বণিকদের মানচিত্র দেখলে তো সঠিক সিদ্ধান্তে পৌঁছা যাবে না।
পৃথিবীকে গোলাকার কল্পনা করলে যে কোন স্থান থেকেই ০ (শূন্য) ডিগ্রি ধরে মূল মধ্যরেখা স্থির করা যায়:
পৃথিবী পৃষ্ঠের যেকোনো স্থানে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি পৃথিবীর কেন্দ্রে আছি তার দাবি একদিক থেকে সত্য; কেননা সেই স্থানের ডানদিক থেকে যে কয়টি দ্রাঘিমা পেরিয়ে সে তার অবস্থানে আসতে পারবে একইভাবে বামদিক থেকে ঠিক সে কয়টি দ্রাঘিমা পেরিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে পারবে।
সুতরাং পৃথিবীর যেকোনো স্থানের উত্তর-দক্ষিণ মেরুর সংযোজক রেখাকে মূল মধ্য রেখা হিসেবে কল্পনা করা যায়। সুতরাং পৃথিবীর কোন একটি স্থানের উপর দিয়ে যদি মূল মধ্য রেখা স্থির করা হয় অর্থাৎ পৃথিবীর কোনো একটি স্থানকে ০ (শূন্য) ডিগ্রি ০ মিনিট ০ সেকে- অবস্থানে স্থির করে যদি পৃথিবীকে ৩৬০ ডিগ্রিতে বিভক্ত করতে হয় তবে এমন একটি স্থানকেই পছন্দ করা উচিত-
ক. যে স্থানটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম।
খ. যে স্থানের পবিত্রতা অপরিসীম।
গ. যে স্থানটি পূর্ব-পশ্চিমে সবার কাছেই অতি পরিচিত এবং গুরুত্ব সহকারে বিবেচিত।
ঘ. সকল আহলে কিতাবের কাছেই যে স্থানের অপরিসীম গুরুত্ব রয়েছে।
ঙ. সর্বোপরি যে স্থানটি ছাড়া আর কোনো স্থানের এতটা ঐতিহাসিক গুরুত্ব নেই।
-আবুল বাশার।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।