যে যাই বলুক নির্বাচন জুন অতিক্রম করবে না -আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের বিষয়ে উপদেষ্টারা যে যা-ই বলুন না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন- এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার।
ডিসেম্বরে না হলেও সেটা কোনোভাবেই জুন অতিক্রম করবে না জানিয়ে তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা কোনো অবস্থায়ই জুন অতিক্রম করা হবে না। কালক্ষেপণ করার সুযোগ নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।