যে দেশে নেই মশা, সাপ: এই রহস্য জানলে অবাক হবেন
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
পৃথিবীর একমাত্র দেশ আইসল্যান্ড, যেখানে নেই কোনো মশা। যে কোন কাজে মশার বিরক্তিকর আওয়াজ ও কামড় খেতে হয় না। কারণ এখানে মশার অস্তিত্বই নেই।
বিশ্বের প্রায় সব দেশেই মশা রয়েছে। কিন্তু আইসল্যান্ডে কোনো মশা নেই। এখানেই শেষ নয়- দেশটিতে নেই কোনো সাপ বা অন্যান্য সরীসৃপও। তাই অনেকেই একে ‘সাপমুক্ত দেশ’ও বলে থাকে।
আইসল্যান্ডে রয়েছে অসংখ্য হ্রদ, পুকুর, নিরাভূমি এবং প্রায় ১৩০০ প্রজাতির প্রাণী। তারপরও মশা টিকে থাকতে পারে না। কারণ দেশটির দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া ও প্রচ- ঠান্ডা পানিবায়ু মশার ডিম ফুটে বের হওয়ার পথ রুদ্ধ করে দেয়। ফলে বংশবৃদ্ধির সুযোগ পায় না এ ক্ষুদ্র পোকা।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত মশা অগভীর ও স্থির পানিতে ডিম দেয়। যেখানে পানি দীর্ঘদিন জমে থাকে, সেখানে মশার লার্ভা বেড়ে ওঠে। কিন্তু আইসল্যান্ডের ভূ-প্রাকৃতিক গঠন এমন যে, কোনো পানি বেশিক্ষণ স্থির থাকে না। বরফ গলে যাওয়ার পানি দ্রুত নদী বা সাগরে মিশে যায়।
আরও এক কারণ, দেশটিতে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম। জনবসতি ও বাড়িঘরও কম। ফলে মানুষের তৈরি পরিবেশেও মশার বংশবৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না।
সবচেয়ে বড় বিষয়, তাপমাত্রা। দেশটির সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা মশার ডিম, লার্ভা বা পূর্ণাঙ্গ জীবনের জন্য একেবারেই অনুপযুক্ত।
বিজ্ঞানীরা জানায়, আইসল্যান্ডে দেখতে মশার মতো একটি নিরীহ পোকা আছে, তবে তা কামড়ায় না কিংবা রোগও ছড়ায় না।
পরিষ্কার বাতাস, ঠান্ডা প্রকৃতি, সাপ ও মশামুক্ত পরিবেশ-এ সব মিলিয়ে আইসল্যান্ড এক ব্যতিক্রমী দেশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












