ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ হচ্ছে। টাকা বহনের ঝক্কি-ঝামেলা এড়াতে ক্যাশলেস লেনদেনে ঝুঁকছে সব শ্রেণির মানুষ। এই সুযোগে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল প্রতারণাও। নিত্যনতুন ফাঁদে পড়ে অনেক সময় সর্বস্ব খোয়াচ্ছেন গ্রাহক। আর এসব টাকা পুনরুদ্ধারের পরিমাণ অতি নগণ্য।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), চেক ও কার্ডভিত্তিক লেনদেনে মোট ৮১ হাজার ৪২৩টি প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রতারকরা হাতিয়ে নিয়েছে ৯২ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে ৮২ কোটি ৭২ লাখ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সামগ্রিক অর্থ পুনরুদ্ধারের হার মাত্র ১০.৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে নিরাপদ পেমেন্ট প্রক্রিয়া, কার্যকর প্রতারণা প্রতিরোধ ও দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও গ্রাহকের আস্থা ধরে রাখতে শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলায় জোর দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মোট হাতিয়ে নেওয়া অর্থের প্রায় ৮৮ শতাংশই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতের। ২০২৫ সালে এ খাতে প্রতারণার মাধ্যমে ৮১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যার মধ্যে ৭৪ কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা যায়নি। অর্থ পুনরুদ্ধারের হার ছিল মাত্র ৮.৭ শতাংশ।
বছরের প্রথম প্রান্তিকে এমএফএসে প্রতারণার ঘটনা ছিল ১৬ হাজার ২৩০টি, যা দ্বিতীয় প্রান্তিকে বেড়ে ১৮ হাজার ৬২৩টিতে পৌঁছায়। একই সময়ে আত্মসাতের পরিমাণও বেড়ে সর্বোচ্চ ২১ কোটি ৯৮ লাখ টাকা হয়। পরে বছরের শেষার্ধে ঘটনার সংখ্যা ও ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসে।
বিশ্লেষণে বলা হয়েছে, প্রতারকরা চুরি করা অর্থ খুব দ্রুত একাধিক অ্যাকাউন্ট ও মধ্যবর্তী ওয়ালেটের মাধ্যমে স্থানান্তর করায় ব্যবস্থা নেওয়ার আগেই অর্থ উদ্ধারের সুযোগ কমে যায়। এ কারণে পুনরুদ্ধারের হারও অত্যন্ত নি¤œ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)