যে কারণে করমচা খাবেন
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
কাঁটা, গুল্মজাতীয় গাছে ফিকে লাল কিংবা গোলাপি রঙের ফল ধরলে দেখতেও সুন্দর লাগে। আম, কুল, তেঁতুল, কামরাঙার পাশাপাশি করমচা দিয়েও চাটনি বানানোর প্রচলন রয়েছে। করমচার পুষ্টিগুণও কম নয়।
পুষ্টিবিদরা বলছেন, ভিটামিন সি’তে ভরপুর এই ফল রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতেও সাহায্য করে। এ ছাড়াও এই ফলে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপারের মতো খনিজ। শারীরবৃত্তীয় নানা কাজের জন্য প্রয়োজনীয় এই সব উপাদান রয়েছে করমচায়। এই ফল খেলে কি কি উপকার হবে
রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে:
মৌসুম বদলের সময়ে ব্যাক্টেরিয়াঘটিত নানা রকম রোগের প্রকোপ বাড়ে। রোগের ঝুঁকি এড়াতে এই সময়ে করমচা খেতে পারেন। ভিটামিন সি, বি এবং আয়রনে ভরপুর এই ফল প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
হজম ভালো হয়:
অনেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকের হজমশক্তিও দুর্বল হয়ে পড়ে। করমচায় ‘পেকটিন’ নামক একটি উপাদান রয়েছে। যা আসলে এক ধরনের সহজপাচ্য ফাইবার। পেটের সমস্যা দূর করতে সাহায্য করে এই ফলটি।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:
সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে করমচা। হার্টের ধমনীতে মেদ বা ‘খারাপ’ কোলেস্টেরল জমতে দেয় না। ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের উপাদান থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই ফল।
কিভাবে খাবেন করমচা?
করমচা খুব টক। তাই শুধু খেতে সমস্যা হতে পারে। চাটনি কিংবা আচার হিসাবে করমচা খাওয়া যায়। চাইলে ডাল কিংবা তরকারিতেও টমেটোর বদলে করমচা দেওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












