যেখানে কাজ সেখানেই বিয়ে, অর্থাভাবে সন্তানকে বিক্রি করেন ৪র্থ স্ত্রী
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের শামীম হোসেন কখনো ডিপ টিউবওয়েল মিস্ত্রি, আবার কখনো ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করেন। তবে পেশার চেয়ে তার বিয়ের সংখ্যাই এখন আলোচনার বিষয়। এ পর্যন্ত তিনি করেছেন ৫টি বিয়ে। কোন ঘরে সন্তান কেমন আছে, কেউ অভুক্ত কিনা- এ নিয়ে তার কোন খোঁজখবর নেই। যে এলাকাতেই কাজ পান, সেখানেই একটি করে বিয়ে করেন।
তার ৪র্থ স্ত্রী আশামনি চলতি বছরের ১৬ জানুয়ারি স্থানীয় একটি ক্লিনিকে দ্বিতীয় সন্তান প্রসব করেন। কিন্তু ক্লিনিকের খরচ, ওষুধ ও শিশুর দুধ কেনার মতো অর্থ না থাকায় ১৪ দিন বয়সেই তিনি নবজাতক কন্যাশিশু খাদিজাকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন আশাশুনির তেঁতুলিয়া গ্রামের নিঃসন্তান চা বিক্রেতা রবিউল-কাজল দম্পতির কাছে। স্ট্যাম্পে স্বাক্ষর করেই এই বিক্রয় সম্পন্ন হয়।
এই সন্তান বিক্রির ঘটনা সামনে আসে জুমুয়াবার ভোরে, যখন শামীম তার ৫ম স্ত্রী হোসনে আরাকে নিয়ে রাত যাপন করছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর শুরু হয় তোলপাড়।
স্থানীয়রা জানান, জুমুয়াবার রাতে সদর উপজেলার ভালুকা চাঁদপুর কর্মকারপাড়ায় জনৈক আফসার আলীর বাড়িতে ৫ম স্ত্রীকে নিয়ে ছিলেন শামীম। তার ৪র্থ স্ত্রী আশামনি খোঁজ নিতে সেখানে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় কথাকাটাকাটি ও মারামারি। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও হোসনে আরা পালিয়ে যান। তখনই প্রকাশ পায় আশামনির সন্তান বিক্রির ঘটনা। রোববার বিকালে এই তথ্য সংবাদকর্মীদের জানায় এলাকাবাসী।
আশামনি বলেন, “আমি এই কাজ করেছি শুধুমাত্র আমার সন্তানকে সুস্থভাবে বাঁচানোর জন্য। ওষুধ, দুধ কেনার সামর্থ্য ছিল না।”
সন্তান গ্রহণকারী কাজল জানান, “আমরা কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে শর্ত সাপেক্ষে টাকা দিয়ে শিশুটিকে গ্রহণ করেছি। শিশুটির টিকা কার্ড ও জন্মনিবন্ধনে পিতা-মাতার জায়গায় আমাদের নামই ব্যবহার করেছি। তার নাম রাখা হয়েছে ফারিয়া জান্নাতুল।”
এদিকে স্থানীয় অনুসন্ধানে জানা যায়, শামীমের বিয়ের ইতিহাস বেশ বিতর্কিত। ২০১৬ সালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে প্রথম বিয়ে করেন, কিন্তু সেই বিয়ে টেকেনি। এরপর বদরতোলায় টিউবওয়েলের কাজ করতে গিয়ে বাড়ির মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন- তাও টেকেনি। পরে চাচাতো বোন বিলকিস খাতুনকে বিয়ে করেন, যাকে বাড়িতে রেখে আবার ইটভাটায় কাজের সময় আশামনিকে বিয়ে করেন। এরপর বিলকিস ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যায়।
আশামনি জানান, গর্ভবতী থাকা অবস্থায় শামীম মোবাইলে যোগাযোগ করলেও কোনো খোঁজখবর নেননি। এমনকি বদরতোলায় টিউবওয়েলের কাজ করতে গিয়েই সে হোসনে আরাকে বিয়ে করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












