যেকোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধ’ শুরু হতে পারে -ইরান
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধ’ যেকোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ। তিনি বলেছেন, ইসরায়েলের হামলা মোকাবিলার জন্য ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে। কারণ, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে, তা সাময়িক যুদ্ধবিরতি।
গত সোমবার এসব কথা বলেন রেজা আরেফ।
প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরুর আশঙ্কার কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভিও। গত রোববার ইরানের সংবাদমাধ্যমগুলোকে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত’ করছে তার দেশ।
গত জুনে সংঘাত বন্ধের পর থেকেই কিন্তু ইরানকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হুমকি দিয়ে বলা হয়েছে, তেহরান যদি তাদের পরমাণু সমৃদ্ধ কার্যক্রম আবার চালু করে, তাহলে দেশটির পরমাণু স্থাপনাগুলোয় আবার হামলা চালাবে তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।